editor
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
করোনা রোগীদের সেবা দিতে গিয়ে কোভিট-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দেশের প্রথম পুরুষ নার্সিং কর্মকর্তা সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুর মোমেন। ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে ৩ মাসের খাদ্যদ্রব্য ও ২ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান এবং রুহুল আমিনের ছেলের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
২ লক্ষ টাকার সঞ্চয়পত্র (এফডিআর) প্রদান উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ ‘মোমেন ফাউন্ডেশন’ কার্যালয়ে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এসময় তিনি বলেন, ‘করোনাকালে মহামারি আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে, করোনার সময় সম্মুখযুদ্ধে যারা মৃত্যুরবরণ করেছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে সরকার। সিলেটের চিকিৎক মঈন উদ্দিনের পরিবার পেয়েছেন ৫০ লক্ষ টাকা। নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের ফাইলও যদি প্রসেসিং করা হয় তার পরিবারও এই পরিমাণ অনুদান পাবেন।’
মরহুম রুহুল আমিনের ফাইল প্রসেসিংয়ের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে রুহুল আমিনের ছেলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র আলিফের হাতে ২ লক্ষ টাকার সঞ্চয়পত্র (এফডিআর)-এর চেক তুলে দেয়া হয়। এর আগে রুহুল আমিনের মৃত্যুর পরপরই পুরো ৩ মাসের খাদ্যদ্রব্য নিয়ে তার পরিবারের পাশে দাঁড়ায় ‘মোমেন ফাউন্ডেশন’।
সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট শাখার সভাপতি শামিমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক ও সাংঠনিক সম্পাদক অরবিন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
7 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 1 বুধবার (২৪