editor
প্রকাশিত: 4:05 PM, June 11, 2022

আগুনে পুড়লো চলন্ত পারাবতের তিন বগি, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের বিমানবন্দর এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে ৭ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে ট্রেনের পাওয়ারকার থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এলেও হঠাৎ আগুন দাউ দাউ করে কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ততক্ষণে ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো রেখে দুদিক থেকে ভালো বগিগুলো সরালেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
বেলা ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটা জানাতে পারেননি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে