editor

প্রকাশিত: 5:35 PM, October 26, 2020

আতঙ্কের নাম পুলিশ সোর্স : মাদক-অবৈধ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের নিয়ন্ত্রক তারা

আতঙ্কের নাম পুলিশ সোর্স : মাদক-অবৈধ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের নিয়ন্ত্রক তারা

6

নিজস্ব প্রতিবেদক
বেপরোয়া সোর্স নামধারী সন্ত্রাসীরা। সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ছাড়াও ইয়াবা বা যেকোনো মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার কারিগরও এই সোর্সরাই। সিলেটের এমন কোনো পাড়া-মহল্লা মিলবে না যেখানে সোর্সদের দৌরাত্ম্য নেই। সোর্সরা এখন নিজ নিজ এলাকার মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। এলাকার মাদক ব্যবসা, ফুটপাতে চাঁদাবাজি, অবৈধ ব্যবসা, ভেজাল কারখানা, অসামাজিক কার্যকলাপ Ñ সবকিছুর নিয়ন্ত্রক এরাই। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় সোর্সদের অপরাধ কর্মকাণ্ড, অত্যাচার ও অনাচার জনসম্মুখে প্রকাশিত হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সোর্সদের অপরাধ কর্মকাণ্ডের ইতিহাস বছরজুড়েই রচিত হয়ে আসছে। ভুক্তভোগীরাই তার জ্বলন্ত প্রমাণ। সোর্সদের ভুয়া তথ্যে আইনশৃঙ্খলা বাহিনী যেমন অনাকাঙ্খিতভাবে বিপদের সম্মুখীন হয়, তেমনি সাধারণ মানুষও হয় নির্যাতিত। সোর্সদের দেওয়া ভুল তথ্যে বিব্রতকর কাজে জড়িয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র জানায়, নিয়ম অনুযায়ী, সোর্সদের পেশার পরিচয় গোপন রাখার কথা। কিন্তু নিজেদের প্রভাব বিস্তারের জন্য সোর্সরা এর উল্টোটাই বেশি করে। পুলিশের গাড়িতে প্রকাশ্যে চলাফেরা করা ছাড়াও তারা রাস্তায় দাঁড়িয়ে নিরপরাধ মানুষকে জাপটে ধরে। কোনো কোনো ক্ষেত্রে চেকপোস্টে দেহ তল্লাশির নামে মানুষকে বিবস্ত্র করে। মহিলারাও তাদের হাত থেকে রক্ষা পায় না। দক্ষিণ সুরমার টার্মিনাল ফাঁড়ি এলাকার পুলিশের সোর্স তাহের উদ্দিন ও তার সহযোগিরা সকল অবৈধ স্থান থেকে চাঁদা উত্তোলন করে ফাঁড়ি ক্যাশিয়ারের কাছে প্রদান করেন।
সিলেট পুলিশের সোর্সদের শেল্টারে অপরাধ কার্যক্রম বেড়ে চলছে। বিশেষ করে দক্ষিণ সুরমা থানাধীন টার্মিনাল ও আলমপুর ফাঁড়ি সহ বিভিন্ন ফাঁড়ি পুলিশের অনেক সদস্যই অপরাধীদের শেল্টারে রয়েছেন বলে অভিযোগ উঠে প্রায় সময়।
ভুক্তভোগীদের মতে, সোর্সরা পুলিশের গাড়িতে চলাফেরার কারণে তাদের বিরুদ্ধে মানুষ ভয়ে মুখ খোলে না। পুলিশের এক কর্মকর্তা জানান, অস্ত্র ও মাদক উদ্ধারে সাধারণত পুলিশের সোর্স প্রয়োজন হয়। এজন্য পুলিশের নিয়মিত বাজেটের একটা বড় অংশ সোর্সমানি হিসেবে বরাদ্দ রয়েছে। তবে কয়েকজন সোর্সের সাথে কথা বলে জানা গেছে, এ সোর্সমানির টাকা কখনো সোর্সদের দেওয়া হয় না। তারা এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করেই তাদের পাওনা পুষিয়ে নেয়। আর এ কারণে সোর্সরা কখনো ওই টাকা দাবিও করে না। সোর্সদের যন্ত্রনা অতিষ্ঠ স্থানীয়রা। তাদের ক্ষমতার অপব্যবহার মানুষকে অনবরত হয়রানীতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বি, এম, আশরাফ উল্যাহ তাহের বলেন, সোর্সদের মাধ্যমে কেউ কোনো হয়রানির শিকার হলে বা তাদের কোনো অপকর্ম দৃষ্টিগোচর হলে সাথে সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করতে হবে। সাথে সাথে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কেউ যাতে পুলিশের নাম ব্যবহার করে কোনো প্রকার অপকর্ম বা অপরাধ কর্মকাণ্ড না করতে পারে সে বিষয়ে পুলিশ এখন অনেক বেশি সতর্ক।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

4 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

1 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

4   4 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

1
4