editor

প্রকাশিত: 1:27 PM, June 15, 2022

সিলেটে স্মরণকালের সমাবেশ : রাসুলুল্লাহ (সা.)’র অবমাননা সভ্য মানুষ মেনে নিতে পারে না

সিলেটে স্মরণকালের সমাবেশ : রাসুলুল্লাহ (সা.)’র অবমাননা সভ্য মানুষ মেনে নিতে পারে না

সিলেটে স্মরণকালের সমাবেশ : রাসুলুল্লাহ (সা.)’র অবমাননা সভ্য মানুষ মেনে নিতে পারে না

নিজস্ব প্রতিবেদক
সিলেট দরগাহ মাদ্রাসার মুহতামিম, দেশখ্যাত বর্ষীয়ান আলেম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি বলেছেন, রাসুলুল্লাহ (সা.) ইহ-পরকালীন শান্তির অগ্রদূত। কোনো সুস্থ মস্তিস্কের মানুষ তার বিরুদ্ধে কটূক্তি করতে পারে না। নবীজি (সা.) এর অবমাননা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। নূপুর শর্মা নবীজির বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের শুধু মুসলমান নয়, সকল শান্তিপ্রিয় মানুষের মনে আঘাত দিয়েছে। তিনি গতকাল সিলেট সিটি পয়েন্টে সিলেটের মুসলিম জনতা আয়োজিত প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশ থেকে সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আজাদ দ্বিনী এদারার সভাপতি, প্রবীণ আলেম মাওলানা জিয়া উদ্দিন বলেন, জাতীয় সংসদে একজন এমপি জেহাদের বিরুদ্ধে কথা বলে ইসলামবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জেহাদের বিরুদ্ধে কথা বলে কেউ সত্যিকার মুসলমান থাকতে পারে না। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে।

দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস বর্ষীয়ান আলেম, মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী বলেন, মহানবী (সা.)কে মুসলিম জাতি প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবীর অবমাননার প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব।

সিলেটের প্রায় শতাধিক মাদ্রাসা, মসজিদ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার নবী প্রেমিক জনতা অংশগ্রহণ করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়া জালালিয়ার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আব্দুল খালিক ছাখতা, কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহসিন আহমদ, গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা খলিলুর রহমান, শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম, সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা হাবীবে রব্বানী, জামেয়া দরগার নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, ঠিকরপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লুকমান আহমদ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আতাউর রহমান, লামারগ্রাম মাদ্রাসার মুফতি আবুল হাছান, কানাইঘাট মাদ্রাসার মাওলানা সামছ উদ্দিন, মাওলানা কারী হারুনুর রশিদ, মাওলানা শাহ মমশাদ আহমদ, মেজরটিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, মাওলানা তালেব উদ্দিন, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা জাহিদ উদ্দিন, মাওলানা গাজী রাহমাতুল্লাহ, মাওলানা ফয়জুল হক, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা এমরান আলম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা জুনায়েদ কিয়ামপুরি, মাওলানা আহমদ সগির, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি। সমাবেশের পক্ষ থেকে সরকারের কাছ ৫ দফা প্রস্তাব পাঠ করেন। পাঁচ দফা হলো- ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি, নবী (সা.) অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের ওপর নেমে আসা জুলুম নির্যাতন, নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দেয়ার ঘটনায় সমাবেশ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ ছাড়া মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ, অনতিবিলম্বে বাংলাদেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ, সংসদে নিন্দা প্রস্তাব আনা, ভারতীয় পণ্য বর্জনসহ দেশের মুসলমানদের প্রতি বিশ্বনবী (সা.)-এর সীরাতচর্চা ব্যাপক করার দাবি জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল