editor

প্রকাশিত: 3:04 PM, June 15, 2022

বড় পর্দায় ‘ফ্লপ’ বুবলীর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

বড় পর্দায় ‘ফ্লপ’ বুবলীর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

বড় পর্দায় ‘ফ্লপ’ বুবলীর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক
বড় পর্দায় বুবলীর সময়টা ভালো যাচ্ছে না বলা যায়। ব্যর্থতার গণ্ডিতে আটকে আছেন তিনি। শেষ তিন বছরে এ নায়িকার চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২০১৯ সালে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’ ও ‘মনের মতো মানুষ পাইলাম না’ শিরোনামের দুটি সিনেমা। এর মধ্যে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি লাভের টাকা ঘরে তুলতে পেরেছে। শাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমাটি ব্যবসায়ীকভাবে লাভবান হবে, এটা প্রত্যাশিত ছিল।
তবে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেনি ‘মনের মতো মানুষ পাইলাম না’। ওই বছরের কোরবানিতে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় অর্ধ কোটি টাকা লোকসান করে। এর বাজেট ছিল দুই কোটি টাকা। ছবির এই ব্যর্থতার পেছনে পরিচালক জাকির হোসেন রাজু টানা বৃষ্টি ও ডেঙ্গুর প্রাদুর্ভাবকে দায়ী করেছিলেন।
এরপর ২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি পায় আলোচিত ‘বীর’ সিনেমা। কিংবদন্তি পরিচালক কাজী হায়াতের ৫০তম সিনেমা হওয়ায় প্রত্যাশা ছিল আকাশচুম্বী। এটি প্রযোজনা করতে পেরে শাকিব খানও বেশ উচ্ছ্বসিত ছিলেন।কিন্তু সিনেমা হলে মুখ থুবড়ে পড়ে এই ছবি।
সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কাজী হায়াত। জানিয়েছিলেন, সিনেমার গল্প ভালো না হওয়ায় দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি ‘বীর’।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ২০২১ সালের অক্টোবরে মুক্তি পায় ‘চোখ’। শাপলা মিডিয়া ছবিটি প্রযোজনা করে। এই ছবির মাধ্যমে শাকিব খান ছাড়া অন্য নায়কের সঙ্গে পর্দায় হাজির হন বুবলী। এখানে ব্যর্থ তিনি। এজন্য করোনার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে দোষারোপ করেছিলেন এ নায়িকা।
সবশেষ চলতি বছর রোজার ঈদে বুবলীর ‘বিদ্রোহী’ মুক্তি পায়। এতে তার নায়ক ছিলেন শাকিব খান। সিনেমাটি নির্মাণ করতে প্রায় সাড়ে তিন কোটি টাকা লগ্নি করে শাপলা মিডিয়া। ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেলেও লাভের মুখ দেখেনি। প্রযোজনা প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এ তথ্য জানিয়েছেন।
এই পরিস্থিতে হাকডাক দিয়ে মুক্তি পাচ্ছে ‘তালাশ’ নামের একটি সিনেমা। একেবারে নতুন নায়ক আদর আজাদ অভিনয় করেছেন তার বিপরীতে। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি ১৭ জুন মুক্তি পাবে।
মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটি নিয়ে বেজায় আশাবাদী বুবলী। জানিয়েছেন, ভিন্নধারার গল্পে নির্মিত হয়েছে এই ছবি। মঙ্গলবার রাজধানীর একটি রেস্তারাঁয় সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন এ নায়িকা।
বুবলী বলেন, “বর্তমান সময়ের একটি ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে ‘তালাশ’ সিনেমাটি। এ ধরনের সিনেমায় আমি আগে অভিনয় করিনি। এখানে রোমান্টিকতার পাশাপাশি সাসপেন্সও আছে। প্রেমে ব্যর্থ ও সফল—দুই ধরনের দর্শকের জন্যেই এই ছবি। সিনেমা হলে এসে আপনারা সিনেমাটি দেখুন। খারাপ লাগবে না।”

বুবলী সবসময় বলে আসছিলেন, ভালো গল্প পেলে শাকিব খান ছাড়া অন্য নায়কের সঙ্গেও অভিনয় করবেন। সেটাই করছেন তিনি। ঢালিউড কিংয়ের সঙ্গে বুবলীর যে ফ্লপ-যাত্রা শুরু হয়েছিল তা অন্য নায়কের সঙ্গেও বিরাজমান। তবে ওটিটিতে মুক্তি পাওয়া ‘টান’ ও ‘সাত নাম্বার ফ্লোর’ ব্যতিক্রম। যদিও বড় পর্দার হিসেবে এই দুটি ওয়েব সিনেমা অন্তর্ভুক্ত হবে না।
এই পরিস্থিতে বুবলীর বাজি এখন আদর আজাদ। ধারাবাহিকভাবে অসফল সিনেমা উপহার দেওয়ায় ‘ফ্লপ নায়িকা’র তালিকায় নাম উঠতে যাচ্ছে তার। নতুন সিনেমার মাধ্যমে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেন কি না—সেটাই এখন দেখার বিষয়। অপেক্ষা মাত্র কয়েকদিনের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে