editor

প্রকাশিত: 6:07 PM, June 27, 2022

বন্যায় বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

বন্যায় বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

বন্যায় বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি বলেছেন- প্রধানমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায় বন্যায় না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি।
আজ সোমবার (২৭ জুন) সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, কাজ না করে সমালোচনা করেন অনেকে। যারা কাজ করেন তাদের সমালোচনা থাকবেই। যারা কাজ করেন না, তাদের সমালোচনা করার সুযোগ থাকে না। আমরা করোনা যেভাবে মোকাবিলা করেছি, সেভাবেই প্রতিটি দুর্যোগ মোকাবিলা করতে পারবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে ভয়াবহ বন্যায় সবগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়ছে। বিশেষ করে সুনামগঞ্জ ৯০ ভাগ, সিলেট ৭০ ভাগ ডুবে গেছে। আগের তুলনায় পানি কমলেও এখনো অনেক জায়গা নিমজ্জিত রয়েছে। মানুষ কষ্টের মধ্যে আছে। তাদের কষ্টে শরীক হতে এখানে আসা। বন্যা শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বাহিনীকে নির্দেশনা দিয়েছেন- বন্যায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। সবাই বন্যা কবলিতদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে। উদ্ধারে সেনাবাহিনী অনেক ভূমিকা রেখেছে।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। মনিটরিং সেন্টার খুলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধের ব্যবস্থা করা হয়েছে। বন্যায় পানি ঢুকে পড়া হাসপাতালে মুমূর্ষ রোগীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিলাম। ফলে বিনা চিকিৎসায় ও খাবারের অভাবে এখনো কেও মারা যায়নি।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ভেতরেও পানি ঢুকেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তাৎক্ষণিক যোগাযোগ করে জেনারেটর বসিয়ে আইসিইউ এবং অন্যান্য ইউনিট চালু করা হয়। ভয়াবহ বন্যার মধ্যেও স্বাস্থ্যবিভাগ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পেরেছে। চিকিৎসার পাশপাশি ৬-৭ হাজার টন খাদ্য বিতরণ করেছি। বন্যা পরবর্তী রোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছি। তাছাড়া বন্যা পরবর্তী অসুখ দেখা গেলে মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে।

ডা. জাহিদ মালেক বলেন, যেসব জেলা উপজেলায় বন্যা হয়েছে। সেখানে হাসপাতালেই ২-৩ ফুট পানি। হাসপাতালগুলোতে পানি প্রবেশ করেছিল, সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। সারাদেশে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৪ হাজার মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। কেবল সিলেটেই দেড় থেকে ২শ’ টিম কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায়, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে