editor
প্রকাশিত: 3:06 PM, June 29, 2022

করোনা সংক্রমণ বাড়লেও আমরা শঙ্কিত নই: স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা ভাইরাস ঊর্ধ্বমুখী, আমরা কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই।
বুধবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর এবং সংস্থার প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, দেশে করোনা এখন একটু ঊর্ধ্বমুখী, ফলে আমরা কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই, আমরা প্রস্তুত রয়েছি। আমাদের হাসপাতালগুলোর উন্নয়ন চলমান রয়েছে। হাসপাতালগুলোতে এখন তেমন করোনা রোগী নেই। হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধ করতে আমরা গত সপ্তাহে একটি সভা করেছি। সভা থেকে সারা বাংলাদেশে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম, অফিসে যারা আসবেন তাদের সবাইকে মাস্ক পরতে হবে, যানবাহনে চলাচলে মাস্ক পরতে হবে। স্কুল-কলেজেও পরতে হবে। বিভিন্ন দোকানপাটে যারা যাবেন তাদেরও মাস্ক পরতে হবে। আশাকরি জনগণ এই নির্দেশনা গুলো মেনে চলবেন, নিজেরা সুরক্ষিত থাকবেন এবং পরিবারকে সুরক্ষিত রাখবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন প্রতিটা মানুষ ভালোভাবে, সময়মতো এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পায়। স্বাস্থ্যসেবা পেতে মানুষের যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মানুষকে ভালো স্বাস্থ্যসেবা দিতে আমরা দায়বদ্ধ।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। শিশুদের ভ্যাকসিন পেলে জুলাই মাসের শেষের দিকে আমরা ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবো। শিশুদের ভ্যাকসিন দিতে যে সব ডকুমেন্টস এর প্রয়োজন তা সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে নির্দেশ দিয়েছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো ল. আওলাদ হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে