editor
প্রকাশিত: 4:17 PM, June 29, 2022

সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে : এড. নাসির
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার বানভাসি মানুষদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বরাদ্দ দেয়ায় কোন মানুষ খাদ্যের অভাবে অনাহারে মারা যায়নি। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। ফলে বন্যার্ত মানুষ সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি শুরু করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দেশে-বিদেশে বসবাসরত বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। আমি আশাকরছি সবাই এক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করবেন। ইতিমধ্যে যারা খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এডভোকেট নাসির তাদের সবাইকে ধন্যবাদ জানান।
বুধবার (২৯ জুন,২০২২) বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাপ মিয়ার সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাপ মিয়া এবং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন