editor
প্রকাশিত: 3:55 PM, July 1, 2022

কোম্পানীগঞ্জে বন্যার্তদের মধ্যে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির খাবার বিতরণ
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান মাহবুবুর রহমান এর নির্দেশে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (এফসিএ) আব্দুল হক এর তত্ত্বাবধানে সিলেট শাখার উদ্যোগে ৪র্থ বারের মতো কোম্পানীগঞ্জের বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রাম ও মহিষখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট শাখার প্রধান তরুণ কান্তি পাল গত বৃহস্পতিবার রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আজির হাসিব, ইষ্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল আমিন, ডেপুটি ম্যানেজার জালাল উদ্দিন আহমদ চৌধুরী, অফিস সহায়ক মোঃ আক্কাস আলী, স্থানীয় ব্যবসায়ী মাওলানা ফজল উদ্দিন, তাজ উদ্দিন প্রমুখ।
দুটি স্থানে ৪ শতাধিক বন্যার্ত অসহায় ব্যক্তিদের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে কোম্পানীর কর্মকর্তাবৃন্দ স্থানীয় মানুষকে আস্বস্থ করে বলেন, যে কোনো দুর্যোগে কোম্পানি তাদের পাশে আছে এবং থাকবে। স্থানীয় জনতা কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন