editor
প্রকাশিত: 1:10 PM, July 9, 2022

২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে সিসিক
নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টার মধ্যেই পশুরহাট ও কোরবানির পশু জবাইয়ের বর্জ্য অপসারণ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আর নির্ধারিত স্থানে কোরবানি দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই নগর পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে। কোরবানির দিন বর্জ্য অপসারণের সকাল ৬টা থেকে কয়েক স্থরে অন্তত ১ হাজার ৪শ’ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেবেন নগরজুড়ে।
২৪ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরকে ৪টি জোনে বিভক্ত করা হয়েছে।
সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে সিসিকের ১১টি মনিটরিং টিম পর্যবেক্ষণ করেবে।
বর্জ্য অপসারণের পরপর জীবাণুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশক ওষুধ ও স্প্রে করা হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের কাউন্সিলর, বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা বর্জ্য অপসারণ কাজের তরদারকি করবেন।
নগরের পরিবেশ ঠিক রাখতে নগরবাসীকেও পরিচ্ছন্নতার কাজে সিসিকের কর্মীদের সহযোগিতার আহবান জানান তিনি।
কোরবানির পশু জবাইয়ের বর্জ্য কোনোভাবেই বাসাবাড়ির আশপাশের কোনো ড্রেন ছাড়া কিংবা নদীতে না ফেলার আহ্বান জানান মেয়র।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে