editor
প্রকাশিত: 10:05 PM, July 21, 2022

ইতিহাস সৃষ্টি করে ভারতের নতুন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু
ডেস্ক রিপোর্ট
ইতিহাস সৃষ্টি করে ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনিই দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে চেয়ারে বসতে যাচ্ছেন।
সোমবার (১৮ জুলাই) নতুন প্রেসিডেন্ট বেছে নিতে প্রতিবেশী দেশটিতে ভোটগ্রহণ করা হয়। দেশটির বিরোধী দলগুলোর প্রার্থী ছিলেন যশবন্ত সিনহা আর বিজেপি তথা এনডিএর প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু।
গত জুনে ভারতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। গত ১৬ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়।
এরপর গত সোমবার ভারতের পার্লামেন্ট ও সব রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। দেশের পরবর্তী প্রেসিডেন্টকে বেছে নিতে সেদিন ভারতের সাড়ে ৪ হাজারেরও বেশি সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৯৯ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ৯৯ দশমিক ১৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শতভাগ ভোট পড়েছে।
উল্লেখ্য, ভারতে প্রেসিডেন্ট নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সংসদ সদস্য, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম এবং দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কলম দিয়ে ভোট দিতে হয় সংসদ সদস্য, বিধায়কদের। সংসদ সদস্যদের জন্য থাকে সবুজ রঙের ব্যালট পেপার, বিধায়কদের জন্য গোলাপি রঙের।
সূত্র : এনডিটিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন