editor

প্রকাশিত: 3:05 PM, June 25, 2019

গোলাপগঞ্জে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ \ নিহত ১

গোলাপগঞ্জে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ \ নিহত ১

নিহত হেলাল উদ্দিন (ফাইল ছবি)

6

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ উপজেলার শান্তির বাজারে স্থানীয় কুশিয়ারা কলেজ ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হেলাল উদ্দিন (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। নিহত হেলাল উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার নোয়াই গ্রামের মনুহর আলীর পুত্র। ২২ জুন শনিবার বেলা ২টায় স্থানীয় ছাত্রলীগের মস্তাক আহমদ গ্রুপ ও আলিম উদ্দিন বাবলু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৭জন কে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় কুশিয়ারা কলেজ ছাত্রলীগের বিবদমান মস্তাক আহমদ গ্রুপ ও আলিম উদ্দিন বাবলু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে ঘটনার দিন বেলা ২টার দিকে স্থানীয় শান্তির বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলা নিয়ে ছাত্রলীগের ঐ দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে আলিম উদ্দিন বাবলু গ্রুপের কর্মী হেলাল উদ্দিন কে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিন কে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক ছুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহত হেলাল উদ্দিনের পিতা মনুহর আলী বাদী হয়ে ৭জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪, তারিখ ২৪/০৬/২০১৯ইং। মামলার আসামীরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার সুপাটেক গ্রামের আব্দুস শুকুর এর পুত্র আব্দুর রহমান তানু (২২), পূর্ব বাদেপাশা গ্রামের ধনাই মিয়ার পুত্র মোহাম্মদ শাকিল হোসাইন (২৬), বাগলা গ্রামের ফখরুল ইসলাম এর পুত্র রশিদ আহমদ (২১), নোয়াই গ্রামের খনা মিয়ার পুত্র আলামিন (২০), মোল্লার চক গ্রামের ললই মিয়ার পুত্র মিজানুর রহমান (২৩), আলমপুর গ্রামের আব্দুল খালিক এর পুত্র নুনু মিয়া (২৪), বাগলা গ্রামের তুতা মিয়ার পুত্র বিলাল আহমদ (২৫)।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে। আইনের হাত থেকে কোন অপরাধি রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

3 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

5 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
5