editor

প্রকাশিত: 12:43 PM, July 31, 2022

মহানগর আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিতঃ শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী ঘোষণা

মহানগর আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিতঃ শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী ঘোষণা

মহানগর আ'লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিতঃ শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী ঘোষণা

সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭.৩০ মিনিটে  মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্বানা ইনের কনফারেন্স হলরুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী গ্রহণ করা হয় এবং সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকাবহ আগস্টের বিভিন্ন কর্মসূচী যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।  বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগ কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- ৫ আগস্টঃ শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন। ৭ আগস্টঃ গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম ভাই স্মরণে এবং গুলসান গ্রেনেড হামলা দিবস পালন। ৮ আগস্টঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন। ১৫ আগস্টঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী পালন। ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা দিবস ও ২১ অগস্ট গ্রেনেড হামলা দিবস পালন।

সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী সেপ্টেম্বর মাসের প্রথম তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সাংগঠনিক পক্ষ পালন করা হবে। তাছাড়া নেতৃবৃন্দ সিসিক’র অপরিকল্পিত উন্নয়নে নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। যা সত্যিই খুবই দুঃখজনক। মহানগর আওয়ামী লীগ অচিরেই রাস্তা-ঘাট, জলবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক সকল সমস্যার সমাধানের জোর দাবি জানায়। তা না হলে অতীতের মতোই মহানগর আওয়ামী লীগ নগরবাসীকে সাথে নিয়ে প্রতিবাদমুখোর হয়ে কর্মসূচী প্রনয়ণে বাদ্য হবে। নেতৃবৃন্দ বলেন, নগরবাসীর সত্যিকার জনসেবা প্রাপ্তির প্রশ্নে কোনো ছাড় হবে না।

সভার প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতা, ১৫ ই আগষ্টে জাতির জনকের সহিত পরিবারের নিহত সকল সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের প্রতি।  তারা হলেন- বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মুকুল বোস,জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য  অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ,দেশ বরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী
,সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ আনোয়ার হোসেন রানা, বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়, আজিজুল হোসাইন দুলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান , ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরার বক্ত মজুমদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কবির আহমদ অভার,সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী,সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বনাথ দে।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ সানাওর,  জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি ,সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান, দিবাকর ধর রাম, আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট কিশোর কুমার কর, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, আজম খান (মজুমদারী), মোঃ শাজাহান, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন,  রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, এডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছ আহমেদ জুয়েল ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন