editor

প্রকাশিত: 9:37 PM, August 18, 2022

সিসিকের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন হিন্দু আলী পুকুর দখলচেষ্টার অভিযোগ

সিসিকের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন হিন্দু আলী পুকুর দখলচেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্ট :: নগরের ২৪ নম্বর ওয়ার্ডে ব্যক্তি মালিকানাধীন হিন্দু আলী পুকুর দখলের চেষ্টা করছে সিলেট সিটি করপোরেশন। সিসিক মেয়র এই পুকুর জনসাধারণের দাবি করে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় রয়েছেন।

এমন অভিযোগ করেছেন নগরের ওয়ার্ডের সৈয়দানীবাগ সৈয়দ বাড়ির বাসিন্দা অ্যাডভোকেট সৈয়দ খালেদ হোসেন মাহতাব। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা আমাদের মৌরসী মালিকানা হিন্দু আলী পুকুরে অনধিকার প্রবেশ করেন।

কারণ জানতে চাইলে সিসিকের পরিচ্ছন্নতা সুপারভাইজার রশিদ মেয়রের নির্দেশে পরিচ্ছন্নতা কাজে লেগেছেন বলে দাবি করেন।’ তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতার কাজে লাগা লোকদের সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়ে আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তারা দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণের চেষ্টা করেন।

তখন মেয়রের নির্দেশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে আমাদের পুকুরে কাজ অব্যাহত রাখেন।’ সৈয়দ খালেদ হোসেন বলেন, ‘হিন্দু আলী পুকুর সৈয়দানী বাগ সৈয়দ বাড়ির বাসিন্দাদের মৌরসিী সম্পত্তি। আইনগতভাবে মৌরসি সম্পত্তির ওপর অন্য কারো হস্তক্ষেপ বেআইনি। সরকারও প্রয়োজনে ভূমি নিতে চাইলে তিনগুণ মূল্য দিয়ে অধিগ্রহণ করতে হয়।’ হিন্দু আলী পুকুর নিয়ে উচ্চ আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে বলে জানান তিনি।

বলেন, ‘ব্যক্তিমালিকানা হিন্দু আলী পুকুরে সিসিক কোনো প্রকার উন্নয়ন কাজ করতে পারে কি না- সেটা খতিয়ে দেখা প্রয়োজন। আদালতের স্থিতাবস্থা থাকা অবস্থায় সিসিকের হস্তক্ষেপ আদালত অমাননার শামিল।’ সৈয়দ মাহতাব বলেন, ‘প্রতিপক্ষ কবুলিয়তি লোকজনের দ্বারা বশ্যিভূত হয়ে আমাদের পূর্বপুরুষের মৌরসী সম্পত্তির অংশ হিন্দু আলী পুকুরটি আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্য সিসিক মেয়রের রয়েছে।

আমাদের ধারণা, তিনি ভূমিখেঁকোদের দ্বারা প্ররোচিত হয়ে বিভিন্ন অজুহাতে প্রতিপক্ষের হয়ে পুকুর দখল করতে নেমেছেন।’ হিন্দু আলী পুকুরের মালিকানার ইতিহাস টানতে গিয়ে তিনি বলেন, ‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন, তাঁর ক্রমিক উত্তরাধিকারী সৈয়দ শাহ মুস্তফা আলী, পিতা- সৈয়দ শাহ আলী মর্তুজা। সৈয়দ শাহ মুস্তফা আলী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের দশমতম উত্তরাধিকারী।

তিনি প্রায় ৫০০ বছর আগে এই এলাকায় এসে বসতি গড়েন এবং এলাকার নাম দেন সৈয়দানীবাগ। সৈয়দ শাহ মুস্তফা আলীর ৩ ছেলে সৈয়দ ইমাম উদ্দিন, সৈয়দ রহমত উল্লাহ ওরফে বুধু মিয়া ও সৈয়দ আমিন উদ্দিন। তাদের মধ্যে সৈয়দ আমিন উদ্দিন নিঃসন্তান ছিলেন। এরমধ্যে ইমাম উদ্দিনের ছেলে সৈয়দ আবিদ হোসেন তাঁর ছেলে সৈয়দ খাদিম হোসেনকে হিন্দু আলী পুকুরসহ সৈয়দানী বাগের সমূহ সম্পত্তি ২৫ অক্টোবর ১৮৮৬ খ্রিস্টাব্দ তারিখে হেবা দলিলমূলে হস্তান্তর করেন।

আর সৈয়দ রহমত উল্লাহ ওরফে বুধু মিয়া একমাত্র ছেলে সৈয়দ গোলাম হোসেনকে রেখে মারা যান। পরবর্তীতে সৈয়দ গোলাম হোসেন একমাত্র ছেলে সৈয়দ নুরুল হোসেন ওরফে নবাব মিয়া পীর সাহেবকে রেখে মারা যান। এরপর সৈয়দ নুরুল হোসেন ওরফে নবাব মিয়া পীর সাহেব তাঁর স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে রেখে মারা যান।

তারা হলেন- স্ত্রী সৈয়দা ছগিরা বানু, ছেলে সৈয়দ সামসুল হোসেন মলই মিয়া, সৈয়দ তোফাজ্জল হোসেন (নিঃসন্তান), মেয়ে সৈয়দা হাসিবা বানু, সৈয়দা নছিবা বানু, সৈয়দা কছিদা বানু। পরবর্তীতে সৈয়দ সামসুল হোসেন মলই মিয়া মারা গেলে দুই মেয়ে সৈয়দা ছমিনা বানু (নিঃসন্তান) ও সৈয়দা আমিনা বানু এবং স্ত্রী সৈয়দা মোস্তফা বানুকে উত্তরাধিকারী রেখে যান। সৈয়দানী বাগে জনবসতি কম থাকায় তাদের কিছু ভূমি খালি থাকার কারণে বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন মালিকগণের কাছ থেকে কবুলিয়তি নিতে চাইলে পুকুরের দক্ষিণ পারের অংশ সৈয়দ নজিবুল হোসেন গংদের কাছ থেকে মোবারক হোসেন দিলাল ও দুলাল এর দাদা মাং মসরফ বিগত ৭ আগস্ট ১৯৩৭ খ্রিস্টাব্দে ৩৯৯২ নম্বর দলিলমূলে বার্ষিক খাজনা প্রদান সাপেক্ষ কবুলিয়ত নেন।

কবুলিয়ত দলিলের চৌহাদ্দায় হিন্দু আলী পুকুর সৈয়দ নজিবুল হোসেন গংদের পুকুর মর্মে স্বীকার করেন। ৩৯৯২/১৯৩৭ নম্বর কবুলিয়ত দলিলের ভূমির লগ্র পূর্বের ভূমি সৈয়দা মোস্তফা বানু গং ও সৈয়দ খাদিম হোসেনের কাছ থেকে বিগত ২/৫/১৯০৫ খ্রিস্টাব্দ তারিখে সেখ তারা মিয়ার পূর্বপূরুষ সেখ টেকই ২৩৭৯ দলিলমুলে কবুলিয়ত নেন। ৩৯৯২/১৯৩৭ নম্বর কবুলিয়ত দলিলের ভূমির লগ্র পশ্চিমের ভূমি সৈয়দ আজহর আলী গংদের কাছ থেকে জয়নাল ও হেলাল আহমদের পূর্ব পুরুষ সফর উল্ল্যা বিগত ১০/৭/১৯৩৪ খ্রিস্টাব্দ তারিখে ৩০১১ নম্বর রেজিস্ট্রারী কবুলিয়ত নেন।

সৈয়দা মুস্তফা বানু গং ও সৈয়দ খাদিম হোসেনের কাছ থেকে দিপার আহমদের পূর্বপুরুষ সেখ আছিম বিগত ০২/৫/১৯০৫ খ্রিস্টাব্দ তারিখে ২৩৮০ নম্বর রেজিস্ট্রারি দলিলে কবুলিয়ত নেন। উক্ত ১০/০৭/১৯৩৪ খ্রিস্টাব্দ তারিখে ৩০১১ নম্বর কবুলিয়ত দলিলের ভূমির লগ্র পশ্চিমের ভূমি আবুল কালাম ও নাঈম আহমদ এর পূর্ব পুরুষ আব্দুর রশিদ বিগত ০৮/০৯/১৯৫৩ খ্রিস্টাব্দ তারিখে ৩৫৩৮ নম্বর রেজিস্ট্রারি দলিলে কবুলিয়ত নেন। পরবর্তীতে বিগত ১৯৫৬ খ্রিস্টাব্দর মাঠ জরিপকালে আমাদের পূর্ব পুরুষের হিন্দু আলী পুকুরসহ সমূহ সম্পত্তি এসএ জরিপে আমাদের পূর্ব পুরুষের নামে রেকর্ড হয়।

এরই ধারাবাহিকতায় এই জমি সৈয়দ মাহতাবদের নামে বিএস ছাপা খতিয়ানে প্রকাশিত হয়। তিনি বলেন, ‘হিন্দু আলী পুকুরটি আমাদের মৌরসী সম্পত্তি। এটা জনসাধারণের পুকুর নয়।’ সৈয়দ মাহতাব আরও বলেন, ‘পুকুরের অন্যতম রেকর্ডিও মালিক মোছা. আছক বানুর মেয়ে মোছা. আমিনা খাতুনদের (স্বামী-সফিকুল হক চৌধুরী) কাছ থেকে সৈয়দ আজিজুল হোসেন গং রেজিস্ট্রারি দলিলে খরিদ করেন। মোছা. আমিনা খাতুন বর্তমান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মা।’ তিনি দাবি করেন,‘এই সৈয়দানীবাগ হিন্দু আলী পুকুরটি পূর্বসূরীদের আমল থেকে সৈয়দ মৎস্য খামার হিসেবে মৎস্য চাষ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৪-৭৫ খ্রিস্টাব্দে পুকুরটি সংস্কার করা হয়।

সংস্কারকালে পুকুরের মাটি সৈয়দ আজিজুল হোসেন উপশহর গৃহায়ন কর্তৃপক্ষের কাছে বিক্রি করেন। পরবর্তী সময়ে সৈয়দ নুরুল হোসেনের ক্রমিক উত্তরাধিকারী সৈয়দ নাহিদ রহমান সাব্বির গং ও সৈয়দ খাদিম হোসেনের উত্তরাধিকারী সৈয়দ তাজিদুল হোসেন বাবুল গং পুকুরটি বংশ পরম্পরায় ভোগ দখল ও মৎস্য চাষ করে আসছেন।’ সৈয়দ মাহতাব বলেন, ‘২০০৯ সালের ২৬ মার্চ জোর করে জনগণের পুকুর নামীয় সাইনবোর্ড বসাতে চেষ্টা করলে প্রতিপক্ষের লোকদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সৈয়দ আজিজুল হোসেনকে তারা রক্তাক্ত জখম করলে থানায় মামলা দায়ের করেন।

জয়নাল গংরা যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে স্বত্ব মোকদ্দমা দায়ের করেন। ২০১৮ খ্রিস্টাব্দে আদালত তা খারিজ করে দেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ নাহিদ রহমান (সাব্বির), সৈয়দ আনোয়ার হোসেন জুবেল, সৈয়দ রাহাদ হোসেন, সৈয়দ আতাউর হোসেন (সাবুল), কামাল মিয়া, মো. আব্দুল ওয়াহিদ (জাবেদ), আব্দুল হালিম (দোলন), মো. মজনুর রহমান, আব্দুল সত্তার, মাহমুদ ইয়াসিন, মুশফিকুর রহমান, শেখ আব্দুল মতিন, মারুফ আহমদ, সাইফুর রহমান ইমন, রেজাউল করিম রাব্বি, মো. হাবিবুর রহমান, সৈয়দ আশরাফ হোসেন, সৈয়দ তারেক হোসেন, সৈয়দ আফজাল হোসেন, মো. তুলা খাঁ, সৈয়দ ফজিলত হোসেন, মো. ফারুক আহমদ, সৈয়দা ফাহমিদা হোসেন, আব্দুল আহাদ, শিমুল আহমদ, রুমেল খান, মো. হোসেইন ও রাহাদ আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন