editor
প্রকাশিত: 5:37 PM, March 8, 2016

কলেজ শিক্ষার্থী আশরাফুল ইসলাম
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে এক কলেজ শিক্ষার্থীকে পথরোধ করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয় চারাবই গ্রামের জসিম উদ্দিনের পুত্র। ৭মার্চ সোমবার বেলা ২টায় বৈরাগীবাজার নদীর ঘাটে স্থানীয় আওয়ামী লীগের ৯/১০ জনের একটি দল এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।
নির্যাতিত কলেজ শিক্ষার্থী আশরাফুল ইসলাম জানায়, ঘটনার দিন প্রতিদিনের ন্যায় কলেজে ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন তিনি। বেলা ২টায় বৈরাগীবাজার নদীর ঘাটে যাওয়া মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার পাবেল মাহমুদের নেতৃত্বে একটি দল অতর্র্কিত ভাবে তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা থাকে উপর্যুপরি কিল, ঘুষি, লাথিসহ বেদম মারধর করে। এ সময় পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় তাদের পূর্ব নির্দেশ অনুযায়ী ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত না হলে দেখে নেবে বলে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বৈরাগীবাজারে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি হাঁটুতে মারাতœত জখম হয়।
এ বিষয়ে স্থানীয় বৈরাগীবাজারের ব্যবসায়ী মাহবুব উদ্দিন বলেন, দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম, পথিমধ্যে কয়েকজন লোক একটি ছেলেকে মারধর করছে দেখে আমিসহ আরো ২ পথচারী এগিয়ে যাই। আমাদের দেখে তারা ছেলেটিকে লাথি মেরে মাটিতে ফেলে গালাগালি দিয়ে চলে যায়। ৯/১০ জনের ঐ দলে স্থানীয় আওয়ামী লীগের পাবেল মাহমুদকে দূর থেকে চিনতে পারি। পরে ছেলেটিকে উদ্ধার করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়