editor
প্রকাশিত: 7:52 PM, August 20, 2022
“ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অব লিংকনস ইন” থেকে ব্যারিষ্টার এট-ল ডিগ্রী অর্জন করায় সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিমকার্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ কামরুজ্জামান সেলিমকে। শুক্রবার রাতে সিলেটের উপশহরস্থ একটি হোটেলের কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিমের সভাপতিত্বে ও এডভোকেট আল আসলাম মুমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের সভাপতি এডভোকেট শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সংবর্ধিত অতিথির পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উসমান গনি, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট আশিক উদ্দিন ও অধ্যাপক দেলওয়ার হোসেন বাবর। অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞ আইনজীবীরা ব্যারিস্টার সেলিমকে সম্মাননা স্বারক তুলে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি এডভোকেট শামসুল হক বলেন, সিলেট বারের বিজ্ঞ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান সেলিম বার-এট ল ডিগ্রি প্রাপ্ত হয়েছেন জানতে পেরে সিলেট বারের বিজ্ঞ আইনজীবীগনসহ আমরা সবাই উৎফুল্ল। বিজ্ঞ ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সংবর্ধিত অতিথির পিতা উসমান গণি অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইন পেশায় নিয়োজিত সিলেট জেলা বারের সকল আইনজীবীদের উচ্চ প্রশংসা করেন এবং তার ছেলের কৃতিত্বের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট হাসান আহমেদ, এডভোকেট সিরাজুল হক, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট নুর আহমেদ, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট হুসায়নুর রাহমান লায়েছ, এডভোকেট আবু সালেহ চৌধুরী, এডভোকেট আলা উদ্দিন, এডভোকেট রাজ্জাক খান রাজ, এডভোকেট শামিম আহমদ, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট আনিছুর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট নাদিম রহমান, ব্যবসায়ী জসিম উদ্দিন, ছালেক আহমদ, আজিজ খান সজিব, তারেক আহম প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন