editor
প্রকাশিত: 9:08 PM, August 21, 2022

হেলমেট ছাড়া ঢোকা যাবে না শাবিপ্রবি ক্যাম্পাসে
শাবি প্রতিনিধি
মোটরসাইকেল আরোহীদের হেলমেট ছাড়া ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাবিপ্রবি প্রশাসন।
রোববার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা হেলমেট ছাড়াই ক্যাম্পাসে ঢুকে অবাধে চলাচল করে। নিরাপত্তার দিক বিবেচনা করে এ নির্দেশনা দেওয়া হয়েছে, এটি আগেও ছিল’।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট ক্যাম্পাসের বাইরে বন্ধুদদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান শাবিপ্রবির এক ছাত্রী। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শাহপরাণ হলের পাশের ফটকে হেলমেট ছাড়া প্রবেশ নিষেধ বিষয়ক একটি ‘বিশেষ বিজ্ঞপ্তি’ টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে ‘হেলমেট ব্যাতিত মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে