editor
প্রকাশিত: 6:19 PM, August 27, 2022

সিলেট থেকে সাঁতারে বিশ্ব রেকর্ড গড়তে চান একজন বীর মুক্তিযোদ্ধা
টানা সাঁতরে ২৮১ কিলোমিটার পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ৭১ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। সোমবার সকাল ৬টায় সিলেটের ক্বীনব্রিজ চাঁদনিঘাট এলাকা থেকে শুরু করে সুরমা-কালনী হয়ে বিরামহীন সাঁতার কেটে ভৈরব ফেরিঘাটে গিয়ে শেষ হবে তার এ অভিযান। শনিবার দুপুরে সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি নিজে। সর্বোচ্চ ৭০ ঘণ্টার মধ্যে দীর্ঘপথ অতিক্রম করার আশা ব্যক্ত করেছেন তিনি।
সাঁতার অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত তিনটি নৌকাযোগে মুক্তিযোদ্ধারা তার পাশাপাশি থাকবেন, সঙ্গে থাকবে চিকিৎসার জন্য সিলেটের সরকারি মেডিকেল টিম ও নৌপুলিশের একটি দল।
বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য-এর বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। ১৯৫২ সালের ২৩ মে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের এমসি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে চাকরিতে যোগ দেন। অবসর গ্রহণের আগে তিনি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-এর উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন। এই বীর মুক্তিযোদ্ধা ১১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন।
শিক্ষা জীবন থেকেই সাঁতারের তার বিশেষ আগ্রহ ছিল। তখন থেকেই ক্ষিতীন্দ্র বৈশ্য সাঁতার চালিয়ে গেছেন। তিনি ২০১৮ সালে নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে সাঁতরে ৬০ ঘণ্টা ৫৫ মিনিটে ১৮৫ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়েছিলেন। এবার তিনি বিশ^রেকর্ড গড়তে তিনি সিলেট থেকে ২৮১ কিলোমিটার টানা সাঁতার কাটতে চান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল সংবাদ সম্মেলনে জানান, সাঁতার শুরুর পর সার্বিক সহায়তায় করবে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড। পানি থাকাবস্থায় খাওয়া-দাওয়াসহ সব কাজ তিনি পানিতেই করবেন। মুক্তিযোদ্ধা সংসদকে সহায়তার জন্য মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নৌপুলিশ ও সিভিল সার্জনের পৃথক দল থাকবে। সাঁতার চলাকালে প্রতি দুই ঘন্টা পরপর শরীরিক পরীক্ষাসহ প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন আহমদ, রজনীকান্ত দাশ, রাকেশ সরকার, প্রীতি কুসুম চৌধুরী, অমলেন্দু দাশ, পান্না লাল রায় ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ।-(সংবাদ সম্মেলন)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে