editor

প্রকাশিত: 3:25 PM, September 12, 2022

তারেক-মুমিন-মকসুদ ও সম্রাটের কাছে সিলেট যুবদলের প্রত্যাশা

তারেক-মুমিন-মকসুদ ও সম্রাটের কাছে সিলেট যুবদলের প্রত্যাশা

তারেক-মুমিন-মকসুদ ও সম্রাটের কাছে সিলেট যুবদলের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ৪ যুবদলের নেতার কাছে অনেক প্রত্যাশা অনেক। সিলেটে সম্পন্ন হলো জেলা যুবদলের কাউন্সিল। এ কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ পদে নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।
দলীয় সূত্র জানায়, জেলা যুবদলের সাবেক আহ্বায়কের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ পেয়েছেন ১৩৩ ভোট। আরেক প্রার্থী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন পেয়েছেন ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ১৯৪ ও সাবেক সহ-সভাপতি লিটন আহমদ ২৭ পেয়েছেন ভোট।
এর আগে শনিবার সকাল থেকে নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, ড. এনামুল হক, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান। এতে কেন্দ্রীয় বিএনপির ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
২০১৯ সালের ১ নভেম্বর জেলা ও মহানগর যুবদলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। জেলায় ২৯ সদস্য বিশিষ্ট এবং মহানগরে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়। শনিবার দুই অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। দ্বিতীয় অধিবেশনে হচ্ছে কাউন্সিলরদের ভোটগ্রহণ। এতে সিলেটের ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভা থেকে আসা কাউন্সিলররা ভোট দিয়ে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
সিলেট মহানগর যুবদল : অবশেষে দীর্ঘ দুই দশক পর হলো সিলেট মহানগর যুবদলের কমিটি। নতুন এই কমিটির নেতৃত্বে এলেন তারেক ও সম্রাট।
গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহানগর যুবদলের প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় নগরের দরগাহ গেইট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। এছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠিত কাউন্সিলে নতুন নেতৃত্ব পায় মহানগর যুবদল। সভাপতি পদে নেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক পদে মির্জা সম্রাট নির্বাচিত হন।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাউন্সিলে মহানগর যুবদলের সভাপতি পদে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ বখত তারেক ও আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল প্রার্থী হন।
সাধারণ সম্পাদক পদে সাবেক সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট ও উমেদুর রহমান উমেদ প্রার্থী হয়েছিলেন।
দলীয় সূত্র জানায়, রোববার সম্মেলনের মাধ্যমে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হল মহানগর যুবদলের।
২০০২ সালের পর যুবদলের কোনো সম্মেলন হয়নি। যে কমিটি ছিল, সেটিও বিলুপ্ত করা হয়। তৎকালীন শহর যুবদলের বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন এমদাদ হোসেন টিপু। তিনি ১/১১’র সময় যুক্তরাজ্যে পাড়ি জমান। তখন থেকেই স্পন্দনহীন ছিল মহানগর যুবদল। কেবল আহ্বায়ক কমিটিতে ভর করে চলছিল এতোদিন। তৎকালীন যুবদলের অনেক নেতারা এখন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অনেকে দেশ ছেড়েছেন।
অবশেষে প্রায় দুই দশক পর প্রত্যাশিত নতুন কমিটি পেলো সিলেট মহানগর যুবদল। রোববার সম্মেলনের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো। কাউন্সিলে মহানগর যুবদলের সভাপতি পদে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ বখত তারেক ও আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল প্রার্থী হন। আর সাধারণ সম্পাদক পদে সাবেক সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট ও উমেদুর রহমান উমেদ প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে সভাপতি পদে শাহ নেওয়াজ বখত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাটকে বেছে নেন কাউন্সিলররা।
এর আগে, শনিবার (১০ সেপ্টেম্বর) জেলা যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে। দীর্ঘ ৩ বছর পর কাউন্সিলের মাধ্যমে জেলার মুমিন-মকসুদ ও মহানগরের তারেক সম্রাটের হাতে উঠে নেতৃত্ব। কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন এবং সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ পদে নির্বাচিত হয়েছেন। রাতে ভোট গণনা ফলাফল ঘোষণা করেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।
ফলাফলে জেলা যুবদলের সাবেক আহ্বায়কের দায়িত্বে থ্কাা অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ ১৩৩ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন পেয়েছেন ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিতা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ১৯৪ ও সাবেক সহ-সভাপতি লিটন আহমদ ২৭ ভোট পেয়েছেন।
ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, ড. এনামুল হক, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়াও প্রধান বক্তার বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মামুন হাসান। এতে কেন্দ্রীয় বিএনপির ও যুবদলের শীর্ষ নেতারা দেন।
২০১৯ সালের ১ নভেম্বর জেলা ও মহানগর যুবদলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। জেলায় ২৯ সদস্য বিশিষ্ট এবং মহানগরে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন