editor

প্রকাশিত: 10:46 PM, September 12, 2022

ছাতকে মিলন ও মিজানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

ছাতকে মিলন ও মিজানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

ছাতকে মিলন ও মিজানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

সরকারের পতনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব

‘দেশে আজ মানুষের ভোটের অধিকার নেই। ভোট ডাকাতির সরকার এ অধিকার কেড়ে নিয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। দেশের মানুষের ভোটের অধিকার না ফেরানো পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না, আন্দোলন চালিয়ে যাবে এবং পূণ্যভূমি সিলেট থেকে বিএনপির সরকার পতন আন্দোলন শুরু হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনে জনতার জোয়ার দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাদের পায়ের তলার মাটি নেই। তাই তারা বিদেশে গিয়ে ক্ষমতায় ঠিকে থাকার জন্য ধর্না দিচ্ছে। আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করে তিনজন ভাইকে হত্যা করা হয়েছে। যুদ্ধে ব্যবহৃত চায়নিজ স্নাইপার রাইফেল দিয়ে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যা করা হয়েছে। এর সব জবাব কড়ায়-গণ্ডায় দিতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিন।  আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, এই সরকারের পতন ঘটাব। এই সরকারের পতনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব।

(১২ সেপ্টেম্বর) সোমবার বিকালে ছাতকে বাস টার্মিনালে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় বৃদ্ধি, ভোলায় পুলিমের গুলিতে নূরে-আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে ছাতক উপজেলা, পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীর এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শেরেনুর আলী। বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি শওকত আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শামসুজ্জামান জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে