editor
প্রকাশিত: 1:05 PM, September 15, 2022

মকসুদকে গ্রেফতারে কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের নিন্দা, প্রতিবাদ ও মুক্তি দাবী
সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তি দাবী জানিয়েছে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার শহীদ উল্লাহ তালুকদার এবং বিভাগীয় সহ সভাপতি আনসার উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। এসব করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা ও সরকারকে খুশি করার জন্য প্রশাসন এ ধরনের কার্যকলাপ করে যাচ্ছে। যতদিন জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকবে, কোন অপশক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নামতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে জেলা যুবদল সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন