editor
প্রকাশিত: 3:51 PM, September 17, 2022
ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় Asian Summit on Education and Skills (ASES) & Didac India-2022 এ যোগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
আগামী (১৯-২৩) সেপ্টেম্বর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় শিক্ষা সামিটে যোগ দিতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আগামীকাল দেশ ছাড়বেন তিনি। ভারত সরকারের সার্বিক তত্ত্বাবধানে সুবৃহৎ এই শিক্ষা সম্মেলনের হোস্ট স্টেট কর্ণাটক রাজ্য সরকার।
ASES হলো লন্ডনভিত্তিক শিক্ষা ফোরামের সহযোগী প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের সুবৃহৎ শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন ফোরাম। ASES এর এশীয় সহযোগী আয়োজক উরফধপ Didac India. এটি ভারত তথা এশিয়ার বৃহৎ শিক্ষা বিষয়ক সংগঠন।
শিক্ষা সম্মেলনে আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন এশিয়া তথা বিশ্বের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গবেষকবৃন্দ। এ বিষয়ে জানতে চাওলে মো. ফয়জুল হক বলেন, “বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় এশিয়ান সামিট বিশ্বের বৃহত্তম শিক্ষা সম্মেলন। প্রযুক্তি বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে, শিক্ষা নিয়ে গবেষণা ও যুগোপযোগী চিন্তার সমন্বয় অত্যন্ত প্রয়োজন। এরই লক্ষ্যে এই সামিট এশিয়ার সাথে বিশ্বের শিক্ষা চিন্তা ও দক্ষতার সমন্বয় ঘটাবে। এতে এশিয়া তথা বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্টজনের সাথে আমন্ত্রিত হয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। বিশাল এই কর্মযজ্ঞের অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনের কর্মপরিধির পরিসর বৃদ্ধি ও দক্ষতার উন্নয়নে সহায়ক হবে।”
অধ্যক্ষ ফয়জুল হক সার্বিক সহযোগিতার জন্যে ভারতীয় হাইকমিশন এবং হাফিজ মজুমদার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলের দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন