editor

প্রকাশিত: 1:58 PM, September 24, 2022

কোভিড অতিমারির বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

কোভিড অতিমারির বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

কোভিড অতিমারির বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
কোভিড-১৯ এর মতো ভবিষ্যৎ অতিমারি সমন্বিত ও কার্যকরভাবে মোকাবেলায় একটি বৈশ্বিক স্বাস্থ্য কৌশল প্রণয়নের ওপর জোর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত কোভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যান নামক পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, স্পেন ও বাতসোয়ানা-এর যৌথ আয়োজনে নিউইয়র্কে কোভিড-১৯ অতিমারির ওপর এ সভা অনুষ্ঠিত হয়।

কোভিড-১৯-মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছা জোরদার করতে বিশ্বব্যাপী অংশীদারদের একত্রিত করার প্রয়াসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এম.পি., মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, স্পেনের পররাষ্ট্র মন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো এবং বতসোয়ানার পররাষ্ট্র মন্ত্রী ড. লেমোগাং কোয়াপে যৌথভাবে এই কোভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যান মন্ত্রী পর্যায়ের সভা আয়োজন করেন। জাপান, থাইল্যান্ড, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশ ও সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।

এসময় ড. মোমেন তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশের অসাধারণ সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, এ সাফল্যের মূলে রয়েছে জীবন রক্ষার পাশাপাশি জীবিকার সংস্থান অব্যাহত রাখা, অতিঝুঁকিপূর্ণদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা এবং লাগসই প্রণোদনা প্রদানের মাধ্যমে অতিমারির ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতির দ্রুত পুনর্গঠন নিশ্চিত করা।

ড. মোমেন বলেন, কোভিড ব্যবস্থাপনায় অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

টিকা ও অন্যান্য কোভিড সামগ্রী সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গঠিত ও পরিচালিত এসিটি-এ এবং কোভ্যাক্সের মতো বহুপাক্ষিক প্লাটফর্মগুলোর প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত বহুপাক্ষিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। কোভিড অতিমারির বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি মনে করিয়ে দিয়ে তিনি টিকাদান কর্মসূচী অব্যাহত রাখার উপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী টিকাকে ‘বৈশ্বিক গণ পণ্য’ হিসেবে ঘোষণা করা এবং বৈষম্য ছাড়াই সব দেশের মধ্যে বিতরণের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

তিনি স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন এবং এ ক্ষেত্রে নিম্ন আয়ের দেশগুলির জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন বলে দাবী করেন। অতিমারি প্রতিরোধ, প্রস্তুতি এবং মোকাবেলা (পিপিআর)-এর জন্য বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে সম্প্রতি গঠিত ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি ফান্ডের উদ্যোগটিকে স্বাগত জানান। এ তহবিল কার্যকরভাবে স্বাস্থ্য খাতের চলমান বিভিন্ন বিনিয়োগের সমন্বয়কের ও পরিপূরকের ভুমিকা পালন করবে মর্মে আশা প্রকাশ করেন।

সভা শেষে সুনির্দিষ্ট সুপারিশ এবং অগ্রগতির রূপরেখা সম্বলিত একটি যৌথ বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে কোভিড-১৯ মোকাবেলায় কোভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যানের ৬ টি মূল কর্মপরিকল্পনার আলোকে গৃহীত পদক্ষেপসমূহের হালনাগাদ অগ্রগতি এবং রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বয় বাড়াতে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার ওপর আলোকপাত করা হয়।

এছাড়া মহামারি চূড়ান্তভাবে মোকাবেলায় অবশিষ্ট পদক্ষেপ সমূহ গ্রহণ করতে এবং ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্য হুমকি প্রতিরোধ করতে আরও উন্নত ও কার্যকরী স্বাস্থ্য সুরক্ষা কাঠামো তৈরিতে গ্লোবাল অ্যাকশন প্ল্যানের অংশীদারদের সমন্বিত প্রয়াস চলমান রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন