editor
প্রকাশিত: 3:00 PM, September 27, 2022

মিমির নয়া চমক
ডেস্ক রিপোর্ট
অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যেই গানে পাওয়া যায় মিমি চক্রবর্তীকে। তারই ধারাবাহিকতায় এবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নয়া চমক নিয়ে হাজির টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নতুন এ গানের টিজার দেখেই বোঝা গিয়েছিল নতুন কিছু করতে চলেছেন মিমি। আর তা স্পষ্ট হলো মহালয়ার ঠিক আগে। মিমি তার এ গানের মধ্যেই রঙিন করে তুলেছেন পূজার দিনগুলো। গানের সুর ও কথার মধ্যদিয়ে চোখের সামনে নিয়ে এসেছেন পূজার ৪ দিন। গানটির কথা ও সুর লিংকনের। মিউজিক ভিডিওর পরিচালক তুহিন। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সায়ক চক্রবর্তী। কস্টিউম করেছেন স্যান্ডি ও অভিষেক রায়ের টিম।
গানটি এরইমধ্যে বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে। মিমি বলেন, আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম, পূজার গান নিয়ে কিছু একটা করতে হবে। তার ওপর আমার ইউটিউব চ্যানেলে অনেকেই মন্তব্য করতেন পুজোয় স্পেশ্যাল গান গাওয়ার জন্য। সে কারণেই এ গান নিয়ে আসা। অনেকগুলো গান তৈরি হয়েছিল। শেষমেশ এটা পছন্দ হয়। গানটা শুটিং হয় বিশ্বকর্মা পূজার সময়। খুব তাড়াহুড়োর মধ্যে পুরো ব্যাপারটা হয়েছে। গানের মধ্যে পূজার অনুভূতি রাখার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। মিমির কাছে পূজা মানে ছোটবেলার নস্ট্যালজিয়া। বিশেষ করে, বাড়ির লোকজনদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া। ছোটবেলা থেকে প্যান্ডেল হপিং খুব একটা পছন্দ নয় মিমির। এখনো পারলে পূজার দিনগুলো বাড়িতেই থাকেন। ছোটবেলার মতো এখনো আলাদা করে গুনে দেখেন পূজার জামাকাপড়। অষ্টমীর অঞ্জলিও দেন মায়ের দেয়া শাড়ি পরে। এবারো প্ল্যানের কোনো বদল নেই। তবে মিমির কথায়, এবার পূজায় তার গানটি যদি সবার মুখে মুখে ঘোরে, তাহলে এটাই হবে পূজার সেরা উপহার।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে