editor
প্রকাশিত: 8:43 PM, September 27, 2022

‘বেবি বাম্প’ নিয়ে মুখ খুললেন বুবলী
ডেস্ক রিপোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেবি বাম্পের ছবি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে বিষয়টি নিয়ে মুখ খোলেন এই তারকা।
তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে…। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো!’
চিত্রনায়িকা বুবলী ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে হঠাৎ ‘উধাও’ হয়েছিলেন। সে সময় গুঞ্জন উঠেছিল মা হয়েছেন এই অভিনেত্রী। সেই গুঞ্জন অস্বীকার করে ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন বুবলী। তিনি জানিয়েছিলেন, এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রে থাকাকালের দুটি ছবি প্রকাশ করেন বুবলী। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ছবিতে দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, মা হয়েছেন বুবলী?
সেই প্রশ্নের উত্তর বুবলীর মুখ থেকে সরাসরি না পাওয়া গেলেও নায়িকার ছবির ক্যাপশন ছিল রহস্যে ঘেরা। সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘মি উইথ মাই লাইফ’। এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।
শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলী মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।
এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একই ভাবে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে জানান সব তথ্য।
এর ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে