editor

প্রকাশিত: 11:23 PM, September 28, 2022

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন তিনি বিশ্বনেতা : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘র সুযোগ্য কন্যা , বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীতে বিশাল আনন্দ র‌্যালি বের করে সিলেট মহানগর আওয়ামী লীগ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৪৫ মিনিটে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতে  চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাদ আছর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় মির্জাজাঙ্গালস্থ নির্ম্বাক আশ্রমে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া প্যাগোডা, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের পরিচালনায়  আনন্দ শোভাযাত্রা পূর্ববর্তী ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেন , আজ জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী। আপনারা জানেন, জননেত্রীর অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশ সমাদৃত হচ্ছে। উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। করোনাকালীন সময়ের সংকট মোকাবেলা করেছে। দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উনার অসাধারণ নেতৃত্বের জন্য তিনি শুধু আজ বাংলাদেশের নেতা নন তিনি হলেন বিশ্বনেতা। উনার সাহসী ও জাদুকরী নেতৃত্ব এবং  উন্নয়নের জন্য বিশ্বনেতারা উনাকে সম্মান ও সমীহ করছেন। এটা বাংলাদেশের জন্য অনেক বড় সম্মান। কিন্তু জননেত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে যড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিএনপি-জামায়াত গোষ্ঠী ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উন্নয়নের যে ফসল জনগণ পাচ্ছে তা ব্যাহত করতে চায়। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে যাতে তারা নতুন করে কোনো ষড়যন্ত্র না করে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে ধারা অব্যাহত আছে তা বজায় রাখতে আরও বেশি কাজ করতে হবে। সংগঠনকে আরও বেশি গতিশীল ও সুসংগঠিত করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে  ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ইনশাআল্লাহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবেই। আজকের এই আনন্দ শোভাযাত্রা  থেকে প্রিয় নেত্রীর দীর্ঘায়ু জীবন কামনা করছি। তিনি আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকল নেতা-কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক  আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি,সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মোঃ শাজাহান, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব,  সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, এডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছ আহমেদ জুয়েল, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন,  মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।

ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারি, হায়দার মোঃ ফারুক,  সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, ফখরুল হাসান, আক্তার হোসেন, দেলোওয়ার হোসেন রাজা, ফয়সল আক্তার, আনসার আহমদ কয়েছ, মোঃ ছয়েফ খাঁন, সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ উদ্দিন লিটন, সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, জাহিদুল হোসেন মাসুদ, নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, চন্দন রায়, এডভোকেট সারোয়ার চৌধুরী আবদাল, আহমেদ হান্নান, মাহবুব খান মাসুম, রুমিন আহমদ, বদরুল হোসেন লিটন, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম, গোলজার আহমদ জগলু, সাজোয়ান আহমদ, এম.এন ইসলাম সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

আনন্দ শোভাযাত্রা শেষে বাদ আছর বন্দরবাজার কালেক্টর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন  মৌলানা মোঃ শাহা আলম।  দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন