editor

প্রকাশিত: 11:43 PM, September 28, 2022

শুক্রবার থেকে ওয়ার্ড সম্মেলন শুরু করছে মহানগর বিএনপি

শুক্রবার থেকে ওয়ার্ড সম্মেলন শুরু করছে মহানগর বিএনপি

শুক্রবার থেকে ওয়ার্ড সম্মেলন শুরু করছে মহানগর বিএনপি

সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভা
শুক্রবার থেকে ওয়ার্ড সম্মেলন শুরু করছে মহানগর বিএনপি

দ্রুততম সময়ের মধ্যে নগরীর ২৭টি ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন করতে চায় সিলেট মহানগর বিএনপি। ওয়ার্ড সম্মেলনসমূহ সফল করতে ইতিমধ্যে জরুরী সভা করেছে দলটি।

বুধবার বিকেলে ওয়ার্ড বিএনপির সম্মেলন সমূহ সফল করতে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় এই সভায় সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য দলের সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

প্রসঙ্গত, আগামী শুক্রবার বিকেল ৫টায় নগরীর ঘাসিটুলাস্থ আজাদ কমিউনিটি সেন্টারে ১২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শুরু হবে। প্রথম ওয়ার্ডটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠনের সূচনা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

এরপর ১ অক্টোবর বিকেল ৩টায় নগরীর কলাপাড়া ঈদগাহ মাঠে ১০ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন এবং ২ অক্টোবর বিকেল ৩টায় সুবিদবাজার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য যেসকল ওয়ার্ডে এখনো ইউনিট (পাড়া) কমিটি গঠন সম্পন্ন হয়নি তা দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম-আহ্বায়কবৃন্দের মধ্যে ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী,  নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সদস্যবৃন্দের মধ্য মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, মুকুল আহমদ, মোর্শেদ, আফজল উদ্দিন, আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন