editor

প্রকাশিত: 12:12 AM, September 29, 2022

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের লিভার ট্রানপ্লান্টেশন বিষয়ক সেমিনার

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের লিভার ট্রানপ্লান্টেশন বিষয়ক সেমিনার

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের লিভার ট্রানপ্লান্টেশন বিষয়ক সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে লিভার ট্রানপ্লান্টেশন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আজ (২৮ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে লিভার ট্রানপ্লান্টেশন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের সভাপতিত্বে এই সেমিনারে কি নোট পেপারটি উপস্থাপন করেন ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ন হৃদালয়ের প্রধান লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. সঞ্জয় গোজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক মাসুদা বেগম, লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আইয়ুব আল মামুন এবং হেপাটোবিলিয়ারী সার্জারী ও লিভার ট্রান্সপ্লান্টেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহছেন চৌধুরী। অনুষ্ঠানটিতে সারা দেশ থেকে শতাধিক লিভার বিশেষজ্ঞ, হেপাটোবিলিয়ারী সার্জন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ও লিভিার বিভাগের রেসিডেন্টগণ অংশগ্রহন করেন।

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম এই এ্যালামনাই এসোসিয়েশনটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের হেপাটোলজির অগ্রগতি সাধনে নিরলষভাবে কাজ করে যাচ্ছে। এসোসিয়েশনটির উদ্যোগে ঢাকা ও ঢাকার বাইরে এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়ে থাকে, যার মাধ্যমে এদেশের লিভার বিশেষজ্ঞরা বিদেশী সহকর্মীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পান। লিভার বিভাগের রেসিডেন্টদের জন্য এসোসিয়েশনের উদ্যোগে ভার্চুয়াল ক্লাসের আয়োজন করা হয়, যেখানে বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ ও হেপাটোবিলিয়ারী সার্জনগন নিয়মিত লেকচার নিয়ে থাকেন। তাছাড়া এসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সৌহাদ্য স্থাপনের লক্ষ্যে নানা ধরনের পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিশ^ হেপাটাইটিস দিবস এবং আন্তর্জাতিক ন্যাশ দিবস এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যেগে দেশব্যাপী পোষ্টার বিতরন, পথ নাটক, বাউল গান, পালা গান, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের মাধ্যমে পালিত হয়। পাশাপাশি এসোসিয়েশনের সদস্যরা প্রিন্ট ও সোস্যাল মিডিয়ায় নিয়মিত স্বাস্থ্য বিয়ষক কলাম লেখা ও ইলেকট্রনিক ও সোস্যাল মিডিয়িয় ফিজিক্যাল ভার্চুয়াল টকশো সমূহে অংশ নেয়ার মাধ্যমে লিভার ডিজিজ বিষয়ে জনসচেতনতার সৃস্টিতে একদিকে যেমন নিত্যপুন্য ভ‚মিকা রেখে চলেছেন, তেমনি কোভিড-১৯ প্যান্ডেমিক যখন তুঙ্গে ছিল তখন তারা এসওপি প্রনয়নের মাধ্যমে একদিকে যেমন সারা দেশে ডায়াগনোস্টিক ও থেরাপীউটিক এন্ডোস্কপি সেবা অব্যহত রেখেছিলেন, তেমনি অন্যদিকে অনলাইনে স্বেচ্ছায় লিভার বিষয়ক চিকিৎসা সেবা প্রদান করে গেছেন। কোভিড রোগীদের সরাসরি সেবা প্রদান করতে যেয়ে এসোসিয়েশনের সিংহভাগ সদস্য নিজেরাই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং তাদের কারো কারো রোগ জটিল আকারও ধারন করেছিল। উলেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একই বিশ^বিদ্যালয়ে লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম এসোসিয়েশনের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে