editor

প্রকাশিত: 8:10 PM, September 29, 2022

যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিদের ভালােবাসায় মুগ্ধ কাউন্সিলর আফতাব

যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিদের ভালােবাসায় মুগ্ধ কাউন্সিলর আফতাব

যুক্তরাজ্যে সফররত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিসিক নগর উন্নয়ন পরিকল্পনা কমিটির সভাপতি ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান বাঙালি কমিউনিটিদের ভালােবাসায় মুগ্ধ। প্রায় এক মাসের সফরে সেখানে তাকে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে একের পর এক সংবর্ধনা দেয়া হচ্ছে। মূল্যায়ন করা হচ্ছে তার বিগত দিনের কর্মকাণ্ডকে। দলের জন্য আফতাব অতীতে যে ত্যাগ স্বীকার করেছেন তাও ভুলেননি প্রবাসী বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ।

মঙ্গলবার তাকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ এক বিশাল সংবর্ধনা দেয়। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চুর পরিচালনায় লন্ডনের ব্রিকলেনে দেয়া এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য ওয়ারথিং বারা কাউন্সিলের মেয়র হেনা চৌধুরী, বার্কিং ও ডেগেনহাম বারা কাউন্সিলের মেয়র ফারক চৌধুীর, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামিম আহমদ, শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিছবাহ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ-সভাপতি মইনুল হক, সৈয়দ এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খান ছাদেক, সিপারুল ইসলাম, সদস্য আহবাব মিয়া, আক্তার উজ জ্জামন, আনোয়ারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, সহ সভাপতি মতব্বির আলী মত, মাহবুব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ, জামাল খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল বাছির আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফয়েজ খান তৌহিদ, মোঃ আহবাব মিয়া, এনামুল হক সাইস্তা, আকিকুর রহমান খান আকিক, সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুল হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ, ফয়সল আহমদ, প্রচার সম্পাদক নুরুল হুদা চৌধুরী পাবেল, দপ্তর সম্পাদক সহেদুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোমিত রুহেল, স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মির্জা আওলাদ বেগ, সহ প্রচার সম্পাদক এম রুকন আহমদ, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জুবেদুর রশিদ, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী রুবেল, সহ সভাপতি আলী আমজাদ চৌধুরী, আফরুজ মিয়া,আলফু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, হিত্রো স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম আলী।

উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য কমিনিউটি নেতা আলী জাকো, শরিফ আলী, তুরণ মিয়া, নুরুল আলী, আব্দুর রুফ, আনোয়ারুল হক হেলাল, সায়েক আহমদ প্রমুখ। এর আগে সােমবার আফতাব হোসেন খানের সম্মানে বৃটেনের রচডেল বারা কাউন্সিলের মেয়র সাঈদ আলী আহমদের পক্ষ থেকে বারা কাউন্সিলের কাউন্সিরবৃন্দ ও রচডের বাঙ্গালি কমিনিউটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য কমিনিউটি নেতা এমবিই আব্দুল মছব্বির, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সহ-সভাপতি মোঃ আহবাব মিয়া, চ্যানেল এস ইউকের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, হিত্রো স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম আলী, লেভার পার্টির রচডেল বারার সদস্য আহমেদ হোসেন লিক্সন, রচডেলের বিশিষ্ট ব্যবসায়ি ফরহাদ হোসেন প্রমুখ।

এর আগে বৃটেনের ওল্ডাম বারা কাউন্সিলের মেয়র মিসেস এলেন গ্যারি’র সাথে সৌজন্য সাক্ষাত করেনআফতাব হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন- ওল্ডাম কাউন্সিলের সাবেক মেয়র ও ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই।

এদিনই তাকে আরেকটি সংবর্ধনা দেয় যুক্তরাজ্য মিডল্যান্ড স্বেচ্ছাসেবক লীগ। বার্মিংহামের এক রেষ্টুরেন্টে এতে প্রধান অতিথি ছিলেন- যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ছামসুল ইসলাম বাচ্চু।

এ প্রসঙ্গে কাউন্সিলর আফতাব উদ্দিন খান বলেন, আমাকে প্রবাসী কমিউনিটি যে ভালােবাসা দেখাচ্ছে তা ভােলার নয়। এই সফর আমার চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, অতি ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেয়ায় আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন