editor

প্রকাশিত: 9:03 PM, October 2, 2022

সিলেটে বহমান সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অঁটুট থাকবে : মহানগর আওয়ামী লীগ

সিলেটে বহমান সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অঁটুট থাকবে : মহানগর আওয়ামী লীগ

সিলেটে বহমান সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অঁটুট থাকবে : মহানগর আওয়ামী লীগ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার (২রা অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় নাইওরপুল শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রম থেকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের যাত্রা শুরু হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নগরীর মিরাবাজার শ্রী শ্রী বলরাম জিউর আখড়া, চালিবন্দর সার্বজনীন পূজা কমিটি, কাষ্টঘর রাইজিং স্টার পূজা কমিটি, যতরপুর সার্বজনীন পূজা কমিটি, সাবেক কাউন্সিলর দিবা দে রানীর ব্যক্তিগত পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কার্যনির্বাহী সদস্য দিবাকর ধর রাম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানিক মিয়া, মাহবুব খান মাসুম, শেখ সোহেল আহমদ কবির, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, সাজোয়ান আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক মিন্টু চন্দ্র দাস,প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, মোঃ আবু ওবায়দা রাসেল, হরিলাল দাস, মহানগর যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজ,ইব্রাহিম আহমদ শাওন, নসু ভৌমিক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকাল নেতৃবৃন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা। প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসাহের মাধ্যমে পূজা পালন করে থাকেন। সকল ভেদাভেদ ভুলে সবাই পূজা উদযাপন করে। কিন্তু প্রায়ই দেখা যায়, একটি কুচক্রী মহল এই সম্প্রীতির বন্ধন নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সকল সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবেই। আমরা শক্ত হাতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই। আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি ও ভবিষ্যতেও পাশে থাকবো। সিলেটে বহমান সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবেই। তিনি যে কোনো প্রয়োজনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পূজা কমিটির নেতৃবৃন্দকে যোগাযোগ রাখার আহবান জানান। পরিশেষে নেতৃবৃন্দ বলেন, পূজা চলাকালীন সময়ে মহানগর আওয়ামী লীগের এই পরিদর্শন অব্যাহত থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন