editor

প্রকাশিত: 11:55 PM, October 4, 2022

আমাদের গাফিলতির দোষটা সরকারের উপর দিয়ে গালিগালাজ করা বন্ধ করুন : ভিপি শামীম

আমাদের গাফিলতির দোষটা সরকারের উপর দিয়ে গালিগালাজ করা বন্ধ করুন : ভিপি শামীম

আমাদের গাফিলতির দোষটা সরকারের উপর দিয়ে গালিগালাজ করা বন্ধ করুন : ভিপি শামীম

সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের মননোয়ন প্রাপ্ত প্রার্থী শামীম আহমদ (ভিপি শামীম)’র ব্যবহারিত ফেইসবুক থেকে…

বিস্তারিত হুব হুব পাঠকদের জন্য:

আমাদের গাফিলতির দোষটা সরকারের উপর দিয়ে গালিগালাজ করা বন্ধ করুন- —–ভিপি শামীম।
গত রাত প্রায় ১১টায় বাসায আসার পথে দেখি আমাদের গলি থেকে বিদ্যুৎ এর গাড়ি বের হয়ে যাচ্ছে,পাড়ায় বিদ্যুৎ নাই।আমি গাড়ি দাঁড় করালাম। জিজ্ঞেস করলাম লাইন কি ট্রিপ করেছে উত্তরে তাঁরা হ্যাঁ বললেন এবং বললেন ফল্ট পাচ্ছেন না। আমি বললাম ভালো ভাবে চেক করেছেন তো আমাদের পাড়াটা? তারা বলল হ‍্যা।
বাসায় এসে দেখলাম গাড়ি নেই। রুহিকে কে জিজ্ঞেস করলাম গাড়ি কই? সে বললো । দিগন্তকে গ্যাস ভরানোর জন্য পাঠিয়েছে। তখন মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছিল। আমি আসার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। এসে গোসল করি। ভাত খাওয়ার পর হঠাৎ ফোন আসে। আমার ছেলে দিগন্ত ফোন দিয়ে বলল যে – সে গাড়ি নিয়ে নাকি রোজভিউ হোটেলের পাশে আটকে আছে। বললাম তুমি এখানে গেলে কিভাবে? সে বলল আমাদের এইদিকে গ্যাস পাম্পে গ্যাস নিতে পারেনি তাই হক সাহেবের পাম্পে এসে গ্যাস ভরেছে । সামনের চাকা পাংচার হয়ে গেছে, এক্সপেয়ার চাক্কাতেও বাতাস নেই। তখন মুষলধারে বৃষ্টি দিচ্ছে। আমি আর কি করবো? কাপড় পরে মোটরসাইকেল নিয়ে বৃষ্টিতে ভিজে ছেলের পাশে যাই। এত রাতে কাউকে ডিস্টার্ব করতে মনে সায় দেয়নি। তখন ঘড়ি বাজে প্রায় দুটো। এক্সপেয়ার চাক্বায় যে বাতাস আছে সেটা দিয়ে কোনমতে বাসায় আসা যাবে। আমরা বাপপুত মিলে এক্সপেয়ার চাকা লাগিয়ে গাড়ি দিয়ে থাকে পাঠাই। আমি পেছন পেছন আসি। বাসায় আসার পর দেখলাম এখনো কারেন্ট আসেনি । আমার মেজো ছেলে দিগন্ত দেখলাম গাড়িতে কি জানি করছে। তাকে ঘুমানোর তাগাদা দেওয়ার জন্য তার পাশে গেছি তখন বিদ্যুৎ আসে। ৫ সেকেন্ড পর বিদ্যুৎ চলে যায় এবং একটা বিকট শব্দ করে। আমাদের বাসা থেকে অনুমান করলাম প্রায় ২০০০গজ দূরে তখন আমার মেজাজ খারাপ হয়ে গেল। এত রাত্রিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাউকে ফোন দেওয়া ঠিক হবেনা মনে করে তাদের অফিসে ফোন দেই। ফোন বিজি পাই। অনেক কষ্টে লাইন পাই, কন্ঠ শুনে বুঝলাম সে মোবারক। মোবারক কে বললাম -তোমাদের টীম ঘন্টাখানেক আগে আমাদের পাড়া চেক করে গেল। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম তারা বলল আমাদের এলাকার লাইন ঠিক আছে। কিন্তু লাইনে তো ফল্ট আমাদের এলাকায়। সে খুশিতে গদগদ হয়ে গেল। আমি বললাম তুমি তাড়াতাড়ি গাড়ি পাঠাও। আমি বের হচ্ছি।
আমি একটা ছাতা নিয়ে এবং ছোট্ট একটা টর্চ নিয়ে বের হই। তারাও আসে। যেদিকে শব্দ করেছে আন্দাজ করে সেদিকে গেলাম। সেখানে চেক করলাম কোন ফল্ট নেই। একটু পরে দেখি আমার মেজো ছেলে আমার পিছনে পিছনে চলে আসে। আমরা বাপপুত মিলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তাদেরকে বললাম যেহেতু ফল্ট পাওয়া গেলো না। তাদের টিম লিডার কে বললাম যে- তাদেরকে বলেন লাইন আবার ট্রায়াল’ দিতে। তারা লাইনে ট্রায়াল’ দিল। তখন চোখের সামনে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেল। ফল্ট পেলাম, সামান্য একটি লতা ১১০০০ ভোল্টের দুই তারে লেগে গিয়েছে তা ঠিক করে তাদেরকে বিদায় দিয়ে আমরা চলে আসি। তখন ঘড়ি বাজে প্রায় চারটা। ঘুমুতে ঘুমুতে আজান পড়ে যায়।
আমার একটা কথা হল- সমস্ত পাড়ায় বলে রেখেছি যদি বিদ্যুৎ যায় তারপরে লাইন দেয়ার পর কোনো শব্দ করে তাহলে সাথে সাথে আপনারা আমাকে নতুবা অফিসে জানাবেন। তাছাড়া আমি এব্যাপারে লেখালেখি করি। কারণ বিদ্যুত যাবে লাইনের ফল্টের কারণে আর গালি খাবে সরকার সেটা মানতে আমার কষ্ট হয় কিন্তু গতকাল দেখলাম আমাদের গাফিলতির কারণেই আমরা যন্ত্রণায় ভূগি। সবাইকে অনুরোধ করবো একটু চোখ কান খোলা রাখেন প্লিজ। আর আমাদের গাফিলতির দোষটা সরকারের উপর দিয়ে গালিগালাজ করা বন্ধ করুন। ধন্যবাদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন