editor
প্রকাশিত: 11:59 PM, October 4, 2022

সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙালীর ঐতিহ্যের উৎসবঃ বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙালীর ঐতিহ্যের উৎসব। সব মিলিয়ে বাঙালী মাত্রই আপ্লুত হয় পূজার আনন্দে। তিনি বলেন, জাতির পিতার আদর্শ ও স্বপ্ন পূরণ করতে একটি উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি তার পক্ষ থেকে সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান।
মঙ্গলবার নবমী তিথীতে তিনি নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামন্ডপ পরিদর্শনকালে সমবেত ভক্তদের উদ্দেশ্যে একথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এছাড়াও বিভিন্ন রামকৃষ্ণ মিশন আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন