editor

প্রকাশিত: 12:17 AM, October 5, 2022

সম্প্রীতির নগর সিলেটে সুষ্ঠুভাবে শারদীয় উৎসব পালিত হচ্ছে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

সম্প্রীতির নগর সিলেটে সুষ্ঠুভাবে শারদীয় উৎসব পালিত হচ্ছে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

সম্প্রীতির নগর সিলেটে সুষ্ঠুভাবে শারদীয় উৎসব পালিত হচ্ছে : অধ্যাপক মোঃ জাকির হোসেন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয়ভাবে  নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন পূজা চলাকালীন সময়ে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে। গতবছর কুমিল্লার মতো দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারীরা যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য নেতা-কর্মীদের তৎপর থাকতে বলেছেন । তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে শারদীয় দুর্গা উৎসব যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হয় সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ  আওয়ামী লীগের মতো সিলেট মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পূজার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, নির্ভয়ে আপনারা দুর্গা পূজার উৎসব পালন করুন। আমরা আপনাদের পাশে আছি। কোনো অনাঙ্ক্ষিত ঘটনা ঘটলে মহানগরের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন এবং প্রশাসনের সাথে কথা বলবেন।  কোনোভাবেই সম্প্রীতির বন্ধন নষ্ট হতে দেওয়া যাবে না। এক শ্রেণি আছে যারা সম্প্রীতির বন্ধন নষ্ট করতে ওত পেতে থাকে । তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। মন্দিরের আশেপাশে কোন পাগল দেখলে তাদেরকে দূরে সরিয়ে দিবেন। অনেক সময় ছদ্মবেশী পাগল হয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। সম্প্রীতির নগর সিলেটে সুষ্ঠুভাবে যে শারদীয় উৎসব পালিত হচ্ছে সেটা বিজয়াদশমীর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। প্রতিমা বিসর্জ্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত মহানগর আওয়ামী লীগ  আপনাদের পাশে আছে, ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে পূজা উদযাপন করুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় মহানবমী পূজায় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মির্জাজাঙ্গাল সনাতন যুব ফোরাম পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে পূজা মণ্ডপ পরিদর্শনের যাত্রা শুরু করেন । তিনি নেতৃবৃন্দকে নিয়ে নগরীর দাড়িয়াপাড়া চৈতালী সংঘ পূজা কমিটি, ঝুমকা সংঘ পূজা কমিটি,  শ্রী শ্রী রক্ষা কালীবাড়ী পূজা কমিটি, মণিপুরী রাজবাড়ী সার্বজনীন পূজা কমিটি,  বৃহত্তর লামাবাজার সার্বজনীন পূজা কমিটি, বিলপাড় অনির্বাণ সংঘ, মাছুদিঘীরপাড় ত্রিনয়ণী সার্বজনীন পূজা কমিটি, বসুধা শারদীয় উৎসব, সাধু বাবুরবাড়ি লাল ব্রাদার্স পারিবারিক পূজা, জামতলা সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য,  সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত , উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কার্যনির্বাহী সদস্য আজম খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সৈয়দ কামাল, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইলিয়াস আহমেদ জুয়েল, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সালাহ উদ্দিন সালাই, তাজ আহমদ লিটন, সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, বদরুল ইসলাম বদরু  ফখরুল হাসান, শ্যামল চৌধুরী, উত্তম চৌধুরী, চিন্ময় চৌধুরী, এডভোকেট অশেষ কর, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক মিন্টু চন্দ্র দাস, প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, কবি ধ্রুব গৌতম, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ধনঞ্জয় দাস ধনু, অপূর্ব কুমার দাস, রকি দেব, মহানগর যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজ, নসু ভৌমিক, শোভন রায়, চন্দন ঘোষ,  সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন