editor

প্রকাশিত: 2:21 PM, October 28, 2020

রায়হানের পরিবারের সাথে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় নেতাদের সাক্ষাত

রায়হানের পরিবারের সাথে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় নেতাদের সাক্ষাত

7

পুলিশি নির্যাতনে নিহত রায়হানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নেহারিপাড়াস্থ বাসায় গিয়ে তারা রায়হানের মায়ের সাথে কথা বলেন।

1

সাক্ষাত শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং পরবর্তীতে রায়হানের বাসার সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন।

7

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লা কাফি রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য উজ্জল রায়, বিপ্লবী ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় সদস্য আকবর খান।

1

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও প্রণব জ্যোতি পাল প্রমুখ। কর্মসূচিতসমূহ সঞ্চালনা করেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর।

কর্মসূচিসমূহে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, রায়হান হত্যার সুষ্ঠ তদন্তের জন্য নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন দরকার। কারণ পুলিশ যেখানে নিজে হত্যার সাথে যুক্ত সেখানে নিজ বাহিনী দিয়ে নিরপেক্ষ বিচার সম্ভব নয়। নেতৃবৃন্দ বলেন, ভোটারবিহীন নির্বাচনে  বাহিনী দ্বারা নির্বাচিত সরকার বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
দীর্ঘ ১৮দিন অতিবাহিত হবার পর এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত গ্রেফতার না হওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, রায়হান হত্যা ও অভিযুক্ত আকবর পালিয়ে যাওয়ার দায় সরকার কোনভাবে এড়াতে পারেন না।

নেতৃবৃন্দ, রায়হান হত্যা সকল আসামী গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলেটবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

1 আব্দুর রহমান: 3 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

5 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

3 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
3