editor

প্রকাশিত: 4:16 PM, October 5, 2022

ছাতকের জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে পথচারী-পুলিশসহ আহত শতাধিক

ছাতকের জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে পথচারী-পুলিশসহ আহত শতাধিক

ছাতকের জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে পথচারী-পুলিশসহ আহত শতাধিক

হাবিবুর রহমান নাসির, ছাতক

সুনামগঞ্জ ছাতকের জাউয়াবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পথচারী-পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল,কৈতক উপ-স্বাস্থ্য কেন্দ্র,ছাতক ও শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং চিকিৎসা নিয়েছেন। পুলিশ অর্ধ শতাধিক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উপজেলার জাউয়াবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে পূর্বশত্রুতা রয়েছে। এর মধ্যে জাউয়াবাজার কলেজের সামনে সন্ধ্যায় কোনাপাড়ার জুনেদ আহমদ ও পূর্ব হাটির মাহতাবের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে।তারা দুইজনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। পরে রাতে ওই দুইজন বাজারে আবারো মারামারিতে লিপ্ত হয়। এর জের ধরে কোনাপাড়া ও পুর্বহাটির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাত ৮টা থেকে১০টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল ও কাঁচের বোতল ব্যবহার করেছে। খবর পেয়ে সুনামগঞ্জ ও ছাতক থেকে দাঙ্গা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে জাউয়া থেকে একদিকে শান্তিগঞ্জ অপর দিকে গোবিন্দ গঞ্জ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সড়কে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।এসময় জাউয়াবজার ও আশ-পাশ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতংক।সংঘর্ষে আহতদের মধ্যে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান, থানার এসআই মাসুদ আল মুকিত, রেহান উদ্দিন, এএসআই সোহেল মিয়া, রিপন মিয়া,ট্রাফিকের টি আই ইন্সপেক্টর কবির হোসেন রয়েছেন। দুই পক্ষের আকবর আলী (৫৫), খালেদ আহমদ (২৮), আলমগীর হোসেন (২৮), নাজিম উদ্দিন (১৮), জুনেদ আহমদ (২২) ও নাসির উদ্দিন (৪৫),মাহতাব (২২), জুনেদ মিয়া (৩০)কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ ও রয়েছেন। এ ছাড়া কৈতক উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন ২৭ জন। শান্তিগঞ্জ ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকেই চিকিৎসা নিয়েছেন।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহাম্মেদ উল্লাহ ভ্ুঁইয়া জানান, সংঘর্ষে ছাতক থানার অফিসার ইনচার্জ সহ ৮ জন পুলিশ আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে শর্টগানের গুলিসহ ৪৭ রাউন্ড টি আর সেল নিক্ষেপ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই