editor
প্রকাশিত: 7:07 PM, October 5, 2022

জাতীয়পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা
জাতীয়পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপি। গত মঙ্গলবার (৪ঠা অক্টোবর) জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২২ এর সদস্য সচিব গোলাম মসিহ অনুমোদিত ২৪ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা সিলেট বিভাগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হয়েছেন সিলেট জাতীয়পার্টির সিনিয়র নেতা ইশরাকুল হোসেন শামীম। সদস্য সচিব হয়েছেন মৌলভীবাজারের সিনিয়র নেতা মো. মুহিবুল কাদির চৌধুরী চৌধুরী পিন্টু। যুগ্ন আহবায়করা হচ্ছেন- সিলেট জাপার সিনিয়র নেতা মো. আহসান হাবিব মঈন, মৌলভীবাজার জেলা জাপার সাবেক সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন আহমেদ, দেওয়ান শামীম আফজাল, এডভোকেট আবুল হাসান ও সিলেট জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাশির আহমদ। সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় সদস্য মুজিবুর রহমান ডালিম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
সদস্যরা হচ্ছেন- সিলেট জাতীয়পার্টির সিনিয়র নেতা এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মো. ইকবাল হোসেন, তাজ উদ্দিন এপলু, শিউলী আক্তার, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট এটিএম মান্নান, মো. দুলাল আহমদ, বাবু ডিএল রায়, মো. মুরাদ আহমদ, এডভোকেট সিরাজ উদ্দিন খান, সেলিম আহমদ, রোজিনা আক্তার, প্যানেল চেয়ারম্যান মো. সোহেল আহমদ মিন্টু, মো. এনামুল হক তালুকদার, সাংবাদিক আশরাফ চৌধুরী রাজু ও মো. আব্দুল আহাদ।
জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ জানিয়েছেন- ‘জাতীয়পার্টির কাউন্সিল ২০০২ এর ২৬ শে নভেম্বর সফল করার লক্ষ্যে সিলেট বিভাগের জেলা ও উপজেলা কার্যক্রম পরিচালনার জন্য উপরোক্ত নেতাদের সমন্বয়ে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করা হলো। পর্যায়ক্রমে এই কমিটিকে আরো বর্ধিত করা হবে’। জাতীয়পার্টির সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম জানিয়েছেন- ‘জাতীয়পার্টির এরশাদ মুক্তি আন্দোলনে ভূমিকা পালনকারী ও ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে সিলেট বিভাগে দলীয় কার্যক্রম বেগবান করতে কমিটি কাজ করবে বলে জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন