editor
প্রকাশিত: 9:54 PM, October 5, 2022

রবিউল আউয়াল এর তাৎপর্য ও শিক্ষাকে সারা বছরের জন্য খোরাক হিসাবে গ্রহণ করতে হবে : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন রবিউল আউয়াল মাস হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীর আগমনের মাস। এ পবিত্র মাসে প্রতি বছরই বিশ্বব্যাপী মুমিনগণ সভা, সেমিনার ইত্যাদির মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, শুধু সভা সেমিনার বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রিয়নবী (সা.) এর আদর্শ প্রতিষ্ঠায় আমাদের আত্মনিয়োগ করতে হবে। রবিউল আউয়াল এর তাৎপর্য ও শিক্ষাকে সারা বছরের জন্য খোরাক হিসাবে গ্রহণ করতে হবে।
আজ ৫ অক্টোবর বুধবার, নগরীর খাদিমপাড়াস্থ মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স এ আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও মীলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী সভাপতিত্বে ও বোর্ডের সহ সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে পরিচালিত কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও মীলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা জ. উ. ম আব্দুল মুনঈম মনজলালী, সিলেট উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ খান।
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট এর পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল এর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহাম্মদ মুহিবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট মহানগর সভাপতি এস এম মনোয়ার হুসেন, সহ সভাপতি আতিকুর রহমান শাকের, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমদ, সিলেট আল কুরআন মেমোরাইজিং সেন্টারের প্রিন্সিপাল মাওলানা ইমরান উদ্দিন চৌধুরী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট মহানগরীর সভাপতি হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির, সেক্রেটারি হাফিয মাওলানা ফয়েজ আহমদ এবং মহানগীরর হাফিযিয়া মাদরাসাসূহের শিক্ষকবৃন্দ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল