editor
প্রকাশিত: 10:04 PM, October 5, 2022

১৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সাথে সাংগঠনিক টিমের মতবিনিময় সভা
সিলেট মহানগরীর ১৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সাথে সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত ৭টায় ১৩নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গুলজার আহমদ এর সভাপতিত্বে ও বেলাল আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের প্রধান জিয়াউল গনি আরেফিন জিল্লুর বলেন, ১৩নং ওয়ার্ডে বিএনপির কার্যক্রম বেগবান করার লক্ষ্যে রাজপথের নির্যাতিত এবং দলের জন্য ত্যাগী নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সরকারের পায়ের নীচে মাটি নেই। বর্তমান সরকারের কারসাজীর কারণে আজ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন মানুষের মরার উপর খাড়ার ঘা হিসেবে বিবেচিত হচ্ছে। এখনই সময় দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সরকারের বিরুদ্ধে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক টিমের সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. নাজমুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামাল আহমদ, আবুল হোসেন, অজয় দেব, ভূট্টু আহমদ, কামরুল ইসলাম, রিপন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন