editor

প্রকাশিত: 9:21 PM, October 6, 2022

মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ১৯ লক্ষ টাকার টিউবওয়েল, ডেউটিন  বিতরণ

মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ১৯ লক্ষ টাকার টিউবওয়েল, ডেউটিন  বিতরণ

মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ১৯ লক্ষ টাকার টিউবওয়েল, ডেউটিন  বিতরণ

দক্ষিণ সুরমার মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার উদ্যোগে গরিব অসহায় লোকদের মধ্যে  টিউবওয়েল, ডেউটিন ও অর্থ সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ অনুষ্ঠান ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে অনুষ্ঠিত হয়।
তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার চেয়ারম্যান নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনর্চাজ শামসুদ্দোহা পিপিএম। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনর্চাজ কামরুল হাসান তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ফাউন্ডার তৌফিকুল ইসলাম তামিম।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ ইয়াকুব আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সমাজসেবী মল্লিক আহমদ, মতিউর রহমান, হাফিজ মাওলানা নজির আহমদ বাবুল, মাওলানা আব্দুল কাইয়ুম কয়ছর, সমাজকর্মী সুয়েজ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর ও বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামের দরিদ্র বঞ্চিত অসহায় মানুষের মধ্যে ৩০টি টিউবওয়েল, ৬২ বান্ডিল ডেউটিন এছাড়াও  মসজিদ ও মাদরাসায়, এতিমখানায় নগদ ৬ লক্ষ টাকা সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, সরকারের পাশাপাশি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন দেশের দরিদ্র অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। বিভিন্ন সময় প্রবাসী, সমাজসেবী ও বিত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসায় বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠন ও ফাউন্ডেশনকে দেশ, জাতী ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই