editor
প্রকাশিত: 11:16 PM, October 8, 2022
হাবিবুর রহমান নাসির, ছাতক
ছাতকে এক গার্মেন্টস কর্মীকে পাশবিকতার চেষ্টার অভিযোগে সিএনজি চালিত অটোরিকশা চালক আল আমিন (২৬) কে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে অভিযুক্ত পুত্রকে স্বেচ্ছায় থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন তার পিতা।
আল আমিন উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হুশিয়ার আলীর পুত্র। বর্তমানে সে ছাতক-সিলেট সড়কের ঝাওয়ারখাড়া এলাকায় এক বস্তিতে বসবাস করছে। এ দিকে ওই গার্মেন্টস কর্মী হাসনাবাদ আশ্রায়ন প্রকল্পের বাদিন্দা বলে জানা গেছে। নির্যাতনের শিকার ভিকটিম জানান, কয় বছর ধরে ঢাকা গাজীপুরের একটি গার্মেন্টসে সে চাকুরী করে। মায়ের অসুস্থতার খবর পেয়ে সে শুক্রবার দিনের বেলায় গাজিপুর থেকে যাত্রীবাহী বাসে সিলেটে আসে। এরপর সিলেটের বন্দরবাজার থেকে লেগুনাযোগে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে নামেন রাত ৯টা দিকে। হাসনাবাদ এলাকায় যাওয়ার জন্য গোবিন্দগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাতে উঠেন ওই নারী। ওই অটোরিকশাতে আরও ৩ জন পুরুষ যাত্রী ছিলো।
রাত প্রায় ১০টার দিকে সূফিনগর ও আশপাশ এলাকায় ৩ জন পুরুষ যাত্রী গাড়ি থেকে নেমে পড়েন। একমাত্র যাত্রী ওই গার্মেন্টস কর্মী তখন ছিলেন গাড়িতে। এ সময় চালক যুবতী যাত্রীকে নিয়ে খারাপ কথা বার্তা বলার পর ঝাওয়ারখাড়া ব্রিজ পার হয়ে পুলিশ বক্সের পাশের পরিত্যক্ত কাঁচা রাস্তা দিয়ে ভেতরে নিরাপদ স্থানে গিয়ে যুবতীকে ব্লাকমেইল করে পাশবিকতার চেষ্টা চালায়। এসময় ওই লম্পট চালকের হাত থেকে বাঁচতে এবং নিজের সম্ভ্রম রক্ষা করতে সড়ক পথে ওই যুবতী দৌড় শুরু করেন। ওই সময়ে গোবিন্দগঞ্জগামী অপর একটি সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা তাকে হেফাজত করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নম্বরবিহীন মিনহা-তানহা পরিবহন-১, নামের অটো-রিকশাসহ ওই যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এর আগে চালক রাস্তায় তার গাড়িটি রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ওই যুবতী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন চালক আল আমিনের বিরুদ্ধে তার বিরুদ্ধে এ ধরণের আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই ওই যুবতী গামেন্টস কর্মীকে উদ্ধারের পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, আসামি আল আমিনের বাবা বীব মুক্তিযোদ্ধা হুশিয়ার আলী নিজেই তার ছেলেকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই