editor
প্রকাশিত: 11:18 PM, October 8, 2022

ছাতকে এক মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে নোয়ারাই ইউনিয়নে ২ পরিবার মুখোমুখি
ছাতক প্রতিনিধি
ছাতকে এক মুক্তিযোদ্ধার ভাতাও সরকারি সুবিধা ভোগ নিয়ে দুই পরিবার মুখোমুখি অবস্থানে। উপজেলার নোয়ারাই ইউনিয়নের মহিশমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের নামের ভাতাসহ বিভিন্ন সুবিধা ভোগ করছেন স্ত্রী রংমালা বেগম।এমতাবস্থায় মুক্তিযুদ্ধের ৫২বছর পর মুক্তিযোদ্ধা ভাতা দাবি করছেন জহুর আলী নামের এক ব্যক্তি। তিনি বিভিন্ন সরকারি-বে সরকারি দপ্তরে এ ব্যাপারে একাধিক অভিযোগ দিয়েছেন।
জহুর আলীর দাবি শাহ আরেফিন নগর গ্রামের বাসিন্দা রহিম উল্লাহর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পুত্র তিনি। যারা আব্দুর রহমান নামের মুক্তিযোদ্ধা ভাতাসহ সুবিধা ভোগ করে তারা আব্দুস সামাদের স্ত্রী -সন্তান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের শাহ আরেফিন নগর গ্রামের রহিম উল্লাহর পুত্র আব্দুর রহমান। মৃত রহিম উল্লাহর দুই পুত্র ছিলেন আব্দুর রহমান ওরফে আব্দুস সামাদ ও বেদন আলী এবং কন্যা ফুলই বিবি। এ বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুর রহমানের চাচতো বোন বাছান বিবি। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের ৪ বছর আগে বেদন আলী মারা গেছেন। যুদ্ধের পর আব্দুর রহমান ওরফে আব্দুস সামাদ স্ত্রী- সন্তান নিয়ে মহিশমারা গ্রামে গিয়ে বসবাস শুরু করেন।
শাহ আরেফিন নগর গ্রামের বাসিন্দা মৃত রহিম উল্লাহর পুত্র আব্দুর রহমান ওরফে আব্দুস সামাদ মহিশমারা এলাকার ভোটার তালিকায় আব্দুর রহমান নামে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। (ভোটার নং ৯০২১৪৭৫০৫৬৮৫) এভাবে তার জাতীয় পরিচয় পত্র ও স্মার্ট কার্ড, ও অনলাইন মুক্তিযোদ্ধা সনদ সহ বিভিন্ন কাগজ পত্রে মহিশমারা গ্রামের বাসিন্দা হিসেবে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের নাম লিপিবদ্ধ আছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পুত্র হিসেবে জহুর আলী (পুরুষ ভোটার নং ৯০২১৪৯৫০৬৪২০), কন্যা মোছাঃ জয়ধন মালা (মহিলা ভোটার নং৯০২১৪৯৫০৬০১১) শাহ আরেফিন নগর এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। তাদের পিতা আব্দুর রহমান ও মাতার নাম কাচা মালা বেগম উল্লেখ রয়েছে। শাহ আরেফিন নগর গ্রামের জহুর আলী জানান, তিনি মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পুত্র। রংমালা বেগম আব্দুস সামাদের স্ত্রী এবং তার চাচি হয়।আব্দুর রহমান ওরফে আব্দুস সামাদের পুত্র তাজুদ আলী জানান,জহুর আলী তার চাচতো ভাই।
সে মৃত বেদন আলীর পুত্র। জহুর আলী শাহ আরেফিন নগর গ্রামের বাসিন্দা আর তারা মহিশ মারা গ্রামের বাসিন্দা। জহুর আলী লোভী প্রকৃতির লোক। সে এখন ভোটার তালিকায় চালাকি করে বেদন আলীর পরিবর্তে পিতার নাম আব্দুর রহমান লেখিয়ে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করছে। এ সব প্রতারণার শামিল। তাজুদ আলী জানায় এ ব্যাপারে জহুর আলীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন তিনি।
শাহ আরেফিন নগর গ্রামের হানিফ আলী জানিয়েছেন, মহিশমারা গ্রামের আব্দুর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী জানিয়েছেন, মহিশমারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তাঁর সাথে একই এলাকায় যুদ্ধ করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন