editor
প্রকাশিত: 11:45 PM, October 8, 2022

সৌদি আরবে নির্যাতিত তরুণী দেশে ফিরে হাসপাতালে
মাধবপুর প্রতিনিধি
সৌদি আরবে নির্যাতনের শিকার তরুণীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার ভোরে একটি ফ্লাইটে তাকে দেশে আনা হয়।
বিমানবন্দরে আসার পর নির্যাতিতার পরিবারকে নানাভাবে নাজেহাল করেছে দালাল চক্র। তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। ঢাকা থেকে মাধবপুর আসার পথে রাস্তায় তাদের অনুসরণ করা হয়েছে।
সৌদি আরবে নির্যাতনের কারণে ওই তরুণী এখন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে। দুপুরে তাকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের বাবা জানান, ২৭ সেপ্টেম্বর চুনারুঘাটের কাসেম নামে এক দালাল বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠায়। সেখানে যাওয়ার পর এক বাসায় তাকে গৃহকর্মীর কাজ দেওয়া হয়। তাকে নানাভাবে নির্যাতন শুরু করে ওই বাড়ির লোকজন।
একপর্যায়ে ২ অক্টোবর ইমোর মাধ্যমে নির্যাতনের শিকার ওই তরুণী তার বাবার কাছে আকুতি জানায়, তাকে যেন দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। না হলে নির্যাতনে তিনি মারা যেতে পারেন।
পুরে ভুক্তভোগী ওই তরুণীর পক্ষে তাদের আত্মীয় স্থানীয় সাংবাদিক মুজাহিদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি আবেদন করেন।
বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলরের (শ্রম) কাছে একটি চিঠি দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম। ওই চিঠিতে জরুরিভিত্তিতে ওই তরুণীকে উদ্ধার করে দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন জানান, মেয়েটির শারীরিক অবস্থা ভালো নয়। মানসিকভাবেও স্বাভাবিক নয়। তার বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন।
এ ঘটনায় অভিযুক্ত কাসেম নামে ওই দালালের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ভিকটিমের বাবা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন