editor
প্রকাশিত: 6:10 PM, October 9, 2022

গোলাপগঞ্জের আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর
গোলাপগঞ্জের আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ আবুল কালাম।
রবিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় অডিটরিয়ামে চেক হস্তান্তর ও আজীবন দাতা সদস্য সম্মাননা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি আলহাজ¦ আবুল কালাম বলেন শিক্ষাঙ্গনে এখন ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতি বেশী। এই থেকে বুঝে নেওয়া যায় আগামীতেও এই দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে নারীরা। এজন্য তিনি নারীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার উপর জোর দেন।
আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ে আইসিটি শিক্ষক ও উপজেলা মাধ্যমি সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।
তিনি বলেন এদেশ মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। ২০৪১ সালে এদেশ উন্নত রাষ্ট্রে উন্নিত হবে। এটা সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনার চিন্তা চেতনার কারণে। তিনি এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন ধন সম্পত্তি সকলের থাকতে পারে কিন্তু দান সকলের দ্বারা সম্ভব হয় না। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে দানকে সর্বোত্তম দান উল্লেখ করে বলেন আখেরাতেও এই দান ফায়দা দিবে।
বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস ইউকে’র গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, কালাম এন্ড সামাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, লক্ষণাবন্দ উচ্চ বিদ্যালেয়র সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ।
বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ডাঃ আব্দুলন মতিন, কামাল উদ্দিন আমান, সিনিয়র শিক্ষক সাইকুল ইসলাম, কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল প্রমুখ।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি আলহাজ¦ আবুল কালাম তার ব্যক্তিগত তহবিল হতে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে দুই লক্ষ টাকা, দরিদ্র তহবিলে ২৫ হাজার টাকা ও ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীর জন্য পাঁচ হাজার করে পঁচিশ হাজার টাকাসহ মোট আড়াই লক্ষ টাকা চেক প্রদান করেন।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই