editor
প্রকাশিত: 11:20 PM, October 9, 2022

যেহীন আহমদের চিন্তা চেতনা ছিল মানুষের কল্যাণে : সন্তোষ রঞ্জুন পাল
সিলেট মোবাইল পাঠাগার’র ৭৯৬ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও হৃদবন্ধন সাহিত্য পরিষদের সহসাধারণ সম্পাদক কৃষিবিদ সন্তোষ রঞ্জুন পাল বলেন, ‘যেহীন আহমদ চৌধুরীর চিন্তা চেতনা ছিল মানুষের কল্যাণে, দেশের কল্যাণে ও সমাজের কল্যাণে। মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে, তেমনি যেহীন আহমদ তার অমর সৃষ্টিশীল কাজের জন্য বেঁচে থাবেন আমাদের হৃদয়ে যুগযুগান্তর।’
তিনি গত ৮ অক্টোবর শনিবার সন্ধা ৭ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে এফআইভিবির প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বিশিষ্ট সংগঠক ও লেখক যেহীন আহমদ চৌধুরী কে নিবেদিত সিলেট মোবাইল পাঠাগারের ৭৯৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ও অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও সিলট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন ঔপন্যাসিক সিরাজুল হক, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন, কবি মকসুদ আহমদ লাল, বৃক্ষপ্রেমিক এম. এ গাফফার, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার সাজিদুর রহমান, কবি কামাল আহমদ, মিলন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন ছড়াকার কবির আশরাফ।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে