editor
প্রকাশিত: 5:12 PM, October 10, 2022

সৌদিতে তরুনী নির্যাতনের ঘটনায় মাধবপুর থানায় মামলা, দালাল গ্রেফতার
পিন্টু অধিকারী মাধবপুর
সৌদিতে নির্যাতনের শিকার হওয়া ইয়াসমিন আক্তার (১৫) তরুনীকে দেশে আনার পর মাধবপুর থানায় মানবপাচার আইনে মামলা হযেছে। নির্যাতনের শিকার ওই তরুনীর পিতা বাদী হয়ে শনিবার রাতে বাদী ছয় জনকে আসামী করে মামলা করেন।রোববার রাতে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, এঘটনায় মামলা হওয়ার পর এসআই মানিক সাহা চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় রোববার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করে। অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৭সেপ্টেম্বর) আবুল কাশেম ও অন্য আসামীরা মিলে ভাল কাজের প্রলোভন দিয়ে তার মেয়েকে সৌদিআরব পাঠায়।সেখানে তাকে গৃহকর্মীর কাজ দেয়া হয়।এরপর নানা ভাবে অত্যাচার নির্যাতন চলতে থাকে তার উপর। সুযোগ বুঝে সে তার পিতাকে ফোনে নির্যাতনের বর্ননা দিয়ে দেশে ফিরিয়ে আনার আকুতি জানায়। তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়েকে দেশে ফিরিয়ে আনার আবেদন করেন। সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম ওই তরুনীকে উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কে অনুরোধ করেন।শনিবার সকালে দূতাবাস ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টের সহযোগিতায় তরুনীকে দেশে পাঠানো হয়।ওই তরুনী বর্তমানে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে গৃহকর্মীর কাজে যোগ দিয়েই নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে ইমো মেসেঞ্জারে বাবা কুদ্দুস মিয়াকে সব কিছু জানায় সে। ইয়াসমিনকে উদ্ধারের জন্য কুদ্দুস মিয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেন। এ নিয়ে গত ৫ অক্টোবর কালের কণ্ঠর অনলাইনে ‘উদ্ধারের আকুতি সৌদি আরবে পাচার হওয়া তরুনী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন আবুল কাশেম কে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা অব্যহত রয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন জানান, ওই তরুনী শারীরিক অবস্থা ভাল নয়। মানসিকভাবেও তিনি পুরোপুরি স্বাভাবিক নন। নির্যাতনের শিকার তরুনীর বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। ভিকটিমের বাবা জানান, প্রতারণা করে তার মেয়েকে যারা নির্যাতন ও হয়রানি করেছে তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন