editor
প্রকাশিত: 8:49 PM, October 10, 2022

তারেক জিয়া মুচলেকা দিয়ে দেশ ছাড়ে : মৌলভীবাজারে যুবলীগ চেয়ারম্যান পরশ
মৌলভীবাজার প্রতিনিধি
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, তারেক জিয়া আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করছেন। ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করে ব্যবহার করছেন। তিনি নিজে নিরাপদে বিদেশে থেকে নেতাকর্মীদের রাস্তায় নামাচ্ছেন। প্রকৃত নেতা হলে দেশে এসে সন্মুখযোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক জিয়া রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। যারা মারা যাচ্ছে তাদের দায়িত্ব কে নেবে।
আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এর সঞ্চালনায়। বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
তিনি আরো বলেন, সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমি যুবলীগের দায়িত্ব নিয়েছি রাজনৈতিক সংস্কৃতির মুল ধারায় যুবলীগকে ফিরিয়ে আনতে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতা রক্ষা করতে দলীয় গ্রুপিং, মতপার্থক্য এবং ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে সবাইকে। যাতে ঐক্যবদ্ধ মানবিক যুবলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করবে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে