editor
প্রকাশিত: 11:36 PM, October 10, 2022

লাঠিসোটা নিয়ে রাস্তায় নামলে যুবলীগ বসে বসে তামাক খাবে না : মৌলভীবাজারে নানক
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন এই যুবলীগ খালেদা জামাত বিএনপির বিরুদ্ধে লড়াই করে গেছে। আজকে আমাদের নেতা শেখ হাসিনার চা শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে মজুরি নির্ধারণ করেছেন। চা শ্রমিকরা এখন চা শ্রমিক হয় না তারা এখন উচ্চ শিক্ষিত হচ্ছে।
১০ অক্টোবর সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
নানক তাঁর বক্তব্যে আরো বলেন এই বিএনপি করোনার সময়ের ব্যঙ্গ করেছেন ভ্যাকসিন নিয়ে কিন্তু শেখ হাসিনা সবাইকে ফ্রি ভ্যাকসিন দিয়েছেন। আর মির্জা ফখরুল সাহেব আমান উল্লাহ আমান, গয়েশ্বর রায় সালামরা আমাদের ১০ ডিসেম্বরের কথা বলেন। আপনারা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে ধৈর্য্যের বাঁধ ভেঙে না দিতে বলেন।
এ সময়ে তিনি বলেন আপনারা লাঠিসোটা নিয়ে রাস্তায় নামবেন আর পুলিশ কি বসে বসে দেখবে আর যুবলীগ কি বসে বসে তামাক খাবে? সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন- যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন প্রমুখ।
জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে