editor
প্রকাশিত: 12:09 AM, October 11, 2022

যার যার ধর্ম ঠিক রেখে আমাদের পরিবেশটাকে বজায় রাখতে হবে : মেয়র আরিফ
সিলেট বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট একটি ধর্মীয় সম্প্রীতির শহর। এখানে সব ধর্মের মানুষ প্রাচীনকাল থেকেই শান্তিপূর্ণ সহাবস্তান করছেন। এই সম্প্রীতির মাধ্যমে আমাদের সমৃদ্ধি হবে। ধর্মীয় সম্প্রীতির সোনালী ঐতিহ্যে সমৃদ্ধ একটা আধ্যাত্মিক সিলেট নগরী। এই ঐতিহ্য ধরে রাখতে সিলেটের প্রতিটি নাগরিক আন্তরিকভাবে কাজ করছেন। এই এলাকায় মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং বৌদ্ধ বিহার কাছাকাছি রয়েছে একেই বলে সম্প্রীতি, আমরা এটাকে ধরে রাখতে চাই। যার যার ধর্ম ঠিক রেখে আমরা আমাদের পরিবেশটা যেন বজায় রাখি।
রবিবার (৯ অক্টোবর) রাতে নগরীর আখালিয়াস্থ ব্রাহ্মনশাসনে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শেষে রাতে ফানুস উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি নিশুতোষ বড়ুয়া এর সভাপতিত্বে ও চন্দ্রশেখর বড়ুয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, বৌদ্ধ সমিতির উপদেষ্টা দেবপ্রীয় চাকমা, র্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার বাসু দত্ত চাকমা, সুকান্তি বড়ুয়া, জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, শুভ প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান ২০২২ এর আহবায়ক অমৃত চাকমা, যুগ্ম আহবায়ক মিলন বড়ুয়া, সদস্য সচিব সুজন বড়ুয়া বাধন, সাংগঠনিক সম্পাদক রাজু বড়ুয়া, যুগ্ম আহবায়ক মিলন বড়ুয়া প্রমুখ। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন তার প্রতিনিধি ওসি ডিবি রফাতুল্লা চৌধুরীকে দিয়ে কেক পাঠান। ফানুস উত্তোলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অরুন বিকাশ চাকমা।
উল্লেখ্য, তিন মাস সময় একই বিহারে অবস্থান করে আত্ম দর্শনের মধ্য দিয়ে নিজ নিজ চিত্তের শুদ্ধি বা উৎকর্ষ সাধন করেন ভিক্ষুগন। মহামতি গৌদমবুদ্ধ আষারী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস নির্ধারণ করে দিয়েছেন। তিন মাস বর্ষাবাস শেষে উদযাপিত হয় বৌদ্ধদের দ্বিতীয় উৎকর্ষ শুভ প্রবারণা পূণিমা। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন