editor
প্রকাশিত: 10:50 PM, October 11, 2022

শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংকল্পবদ্ধ যুবলীগ
হবিগঞ্জ প্রতিনিধি
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শুধু দল ও কর্মীগত উন্নয়নের জন্য নয়; শেখ ফজলুল হক মনি দেশে যুবলীগের প্রতিষ্ঠা করেছিলেন সামগ্রিক যুব জাগরণের উদ্দেশ্যে। যে যুবলীগ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ।
তিনি মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও এরশাদের আমলে তাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্টে। আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। বিএনপি-জামায়াত মিলিটারি স্টাইলে পাকিস্তানি মডেলে এদেশের জনগণের ওপর স্বৈরাচারিতা চালিয়েছে, সংবাদপত্র ও বিচার বিভাগের মুখ বন্ধ করেছে।
অনেকেই নিজেকে মুজিববাদের সৈনিক বলে দাবি করেন উল্লেখ করে শেখ পরশ বলেন, মুজিব শব্দটি আমাদের কাছে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। মুজিব মানে মুজিববাদী দেশপ্রেমে, দেশের মানুষের জন্য ত্যাগ করা, জাতীয়তাবোধ, সততার রাজনীতি এবং মানুষের সেবা করা। এই তাৎপর্যগুলো বুকে ধারণ করে আগামী প্রজন্মের উন্নত দেশ গড়ার কাজে সবাইকে মনোনিবেশ করতে হবে।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাবেক সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, মো. আব্দুল মজিদ খান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন