editor
প্রকাশিত: 10:35 PM, October 12, 2022
মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামীলীগ দশ টাকায় চাউল দেয়ার কথা বলে ক্ষমতায় এসে লুটপাটে ব্যস্থ। সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকতে পারবে শেখ হাসিনা। নজিরবিহীন বিদ্যুতের লোডশেডিং জ¦ালানি মূল্যবৃদ্ধি, নিত্যপণ্য মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দেশেহারা। এই হচ্ছে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন। দেশের মানুষ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সত্য বলতে ভয় পায়, তারা সব সময় মিথ্যার উপর ভর করে আছে। তারা বলে দেশকে উন্নয়নে বাসিয়ে দিচ্ছে। উন্নয়নের জয়গান গেয়ে সেই প্রধানমন্ত্রী এখন বলছেন, দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। তিনি নিজেই বলছেন এখন চেরাগ নিয়ে রেডি থাকতে। তিনি মানুষের হাতে হারিকেন-চেরাগ তুলে দিচ্ছেন। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন।
সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার (১২অক্টোবর) সিলেট নগরীর কুমারপাড়াস্থ এলাকায় অনুষ্ঠিত হয়। ১৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সাফেক মাহবুবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্ত্যার বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সম্মেলনের উদ্বোধন করেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর শাহীন, মহানগর বিএনপির সদস্য মো: আতিকুর রহমান শাবু। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা, নাসিম হোসেন, বদরুজ্জামান সেলিম, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট আবুল ফজল। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মুকিত। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন